বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি করপোরেশনের(চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, কৃতী শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ, তাদের সাফল্য দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি, তারাই আগামী দিনের নেতৃত্ব দেবে।

তিনি বলেন, একজন শিক্ষার্থীর প্রকৃত সাফল্য কেবল পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়, বরং সে কতটা দায়িত্বশীল ও সৎ মানুষ হিসেবে গড়ে উঠতে পারছে, সেটিই বড় বিষয়।

বুধবার দুপুরে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, শিক্ষার্থীদের সংবর্ধনা শুধু পুরস্কার নয়, এটি তাদের জন্য একটি প্রেরণা। এই শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে, তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা এবং দেশপ্রেমের চর্চা অত্যন্ত জরুরি।

ডা. শাহাদাত বলেন, পূর্বে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রতিষ্ঠানটির উন্নয়নে সার্বিক সহায়তা প্রদান করা হয়েছে। তবে সহায়তার পরিমাণ বড় নয়, বরং প্রতিশ্রুতি রক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা কথা দিলে তা রাখার চেষ্টা করি। এ সময় মেধাবী শিক্ষার্থীদের আর্থিক এবং এক কর্মচারীর কন্যাকে আর্থিক সহয়তা প্রদান করা হয়।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন শিক্ষা খাতের উন্নয়নে সবসময় কাজ করে যাচ্ছে উল্লেখ করে মেয়র বলেন, নগরীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও আধুনিক ও মানসম্মত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা ও কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মেয়র ডা. শাহাদাত বলেন, তোমাদের থেকেই সচেতনতার শুরু হতে হবে। শহরকে পরিষ্কার, সবুজ ও নিরাপদ রাখতে হলে সবাইকে দায়িত্বশীল হতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য শহর গড়ে তোলাই সবার সম্মিলিত দায়িত্ব। দেশপ্রেম, সততা এবং মমতাবোধের গুরুত্ব তুলে ধরে একটি দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।

শেষে মেয়র ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং যারা আশানুরূপ ফল করতে পারেনি তাদের অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আরিফ উল হাছান চৌধুরীর সভাপতিত্বে ও কলেজ শাখার সিনিয়র প্রভাষক শিমুল মুহুরীর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- দুই সহকারী প্রধান শিক্ষক খাদিজা বেগম ও রাজিয়া বেগম এবং শিক্ষক প্রতিনিধি মো. আলী জাফর সাদেক।

এই বিভাগের সব খবর

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান, তারেক রহমান আজ...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার পতন করা যাবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

সর্বশেষ

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার...

বান্দরবান শহরকে পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্যমন্ত্রী

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বান্দরবান পার্বত্য জেলাকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও...

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল...

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল...