রবিবার, ১৪ জুন ২০২৬

বিয়ের ঘরে শোকের মাতম; মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

 গাজী জয়নাল আবেদীন, রাউজান
- Advertisement -
Single page 1st Paragraph

উঠানে সাজানো চেয়ার, ঘরে ঘরে আত্মীয়দের ভিড়, রান্নাঘরে ব্যস্ততা, সব মিলিয়ে উৎসবের আবহ। ছোট ছেলের বিয়েকে ঘিরে আনন্দে ভাসছিল পুরো পরিবার। নতুন বধূকে বরণ করে নেওয়ার প্রস্তুতিতে যখন সবাই ব্যস্ত, তখনই হঠাৎ এক নির্মম বাস্তবতা এসে সবকিছু ছিন্নভিন্ন করে দিল।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া গ্রামে ঘটে এই হৃদয়বিদারক দুর্ঘটনা। সড়ক পারাপারের সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় নিহত হন মো. আজগর (৬০), যিনি ওই এলাকার মৃত হাফেজ সালামত উল্লাহর ছেলে। পরিবারের স্বজনরা জানান, সেদিন রাতেই ছিল আজগরের ছোট ছেলে মো. ফরমানের বিয়ের আনুষ্ঠানিকতা। আত্মীয়-স্বজনদের নিয়ে কনের বাড়িতে যাওয়ার প্রস্তুতি চলছিল পুরোদমে। আনন্দের সেই ব্যস্ততার মাঝেই আজগর বের হন বাড়ির কাছের একটি দোকানে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে। কিন্তু সেটিই হয়ে ওঠে তার জীবনের শেষ যাত্রা। দোকান থেকে ফেরার পথে সড়ক পার হওয়ার সময় আচমকাই একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় তিনি কয়েক মিটার দূরে ছিটকে পড়ে রাস্তায় লুটিয়ে পড়েন। মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় আশপাশের পরিবেশ। স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে, যে সময়ে বাড়িতে থাকার কথা ছিল আনন্দধ্বনি, সেই সময়ই নেমে আসে শোকের নিস্তব্ধতা। রাত দেড়টার দিকে কনের বাবা মেয়েকে নিয়ে আসেন, কিন্তু বরণ করার হাসি আর উল্লাসের জায়গা দখল করে নেয় কান্না আর হাহাকার। নববধূর আগমনের মুহূর্তেই পরিবার হারায় তাদের প্রিয় অভিভাবককে।আজ বুধবার সকাল ১১টায় জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয় আজগরের। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম পলাশ। একটি ঘর, যেখানে থাকার কথা ছিল নতুন জীবনের সূচনা, সেখানে এখন শুধুই স্মৃতি আর শোকের ভার। বিয়ের আনন্দ যে এত দ্রুত বিষাদে রূপ নিতে পারে, রাউজানের এই ঘটনা তারই নির্মম উদাহরণ। সড়কে বেপরোয়া গতির এই অদৃশ্য আতঙ্ক আবারও কেড়ে নিল একটি পরিবারের হাসি, স্বপ্ন আর আশ্রয়।

এই বিভাগের সব খবর

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে পরিবারের ৫...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই। ' তিনি বলেন, ‘আমরা প্রায়শই শুনতাম, বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, বাংলাদেশকে আমরা...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর উঠিয়ে নিয়ে আমরা জিনিসপত্রের দাম না বাড়ার ব্যবস্থা করেছি। একটি জনবান্ধব বাজেট উপহার দিয়েছি। এ...

সর্বশেষ

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

ফটিকছড়ির ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...