শনিবার, ১ আগস্ট ২০২৬

চট্টগ্রাম বিমানবন্দরে ফ্রি অ্যাম্বুলেন্সসহ ১০০ টাকায় ব্যাগেজ র‌্যাপিং চালু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য চালু হলো ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস এবং ১০০ টাকায় ব্যাগেজ র‌্যাপিংয়ের দুটি নতুন সেবা।

সোমবার টার্মিনাল ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এ তথ্য জানান বিমানবন্দর পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর।

তিনি বলেন, ‘এখন থেকে বিদেশফেরত কোনো অসুস্থ প্রবাসী কিংবা মৃত প্রবাসীর মরদেহ পরিবারের কাছে পৌঁছে দিতে বিমানবন্দর এলাকায় সার্বক্ষণিক ফ্রি অ্যাম্বুলেন্স সেবা থাকবে। পাশাপাশি ওয়েজ আর্নারস কার্ডধারী যাত্রীরা মাত্র ১০০ টাকায় ব্যাগেজ র‌্যাপিং সুবিধা নিতে পারবেন।’

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ও যুগ্মসচিব এটিএম মাহাবুব উল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যাত্রীসেবার মান উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগও তুলে ধরা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শাহ আমানত বিমানবন্দর ব্যবহারকারী যাত্রীদের প্রায় ৭৩ শতাংশই প্রবাসী শ্রমিক। তাদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে ইতোমধ্যে বেশ কিছু আধুনিক সুবিধা চালু করা হয়েছে। এর মধ্যে রয়েছে নিরবচ্ছিন্ন ফ্রি ওয়াই-ফাই, মোবাইল চার্জিং স্টেশন, ফ্রি টেলিফোন বুথ, নামাজের জন্য উন্নত ব্যবস্থা এবং শিশুদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার।

এছাড়া যাত্রীদের জন্য ৭৫০টি নতুন লাউঞ্জ চেয়ারসহ আধুনিক অপেক্ষাগার, আন্তর্জাতিক মানের স্মোকিং জোন এবং নির্মাণাধীন নতুন বোর্ডিং ব্রিজও শিগগিরই চালু হবে।

বয়স্ক ও অসুস্থ যাত্রীদের জন্য অ্যাপ্রোন এলাকায় র‌্যাম্প কার এবং সার্বক্ষণিক হেল্প ডেস্ক সেবাও চালু রয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি যাত্রী হয়রানি ও খাবারের মান নিয়ন্ত্রণেও নজরদারি বাড়ানো হয়েছে। ব্র্যাক, প্রত্যাশী ও শামসুল হক ফাউন্ডেশনের মতো বিভিন্ন সংস্থার মাধ্যমে দুস্থ প্রবাসীদের সহায়তাও দেওয়া হচ্ছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিমানবন্দর পরিচালক বলেন, ‘প্রবাসীরা আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের সেবা দেওয়া কোনো দয়া নয়, এটি তাদের প্রাপ্য।

আমরা চাই এই বিমানবন্দর তাদের জন্য আস্থার জায়গা হয়ে উঠুক।’

সভাপতির বক্তব্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক এটিএম মাহাবুব উল করিম বলেন, ‘প্রবাসীদের জন্য আধুনিক ও মানসম্মত সেবা নিশ্চিত করতে তারা বিমানবন্দর কর্তৃপক্ষকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।’

অনুষ্ঠানে ইমিগ্রেশন পুলিশ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, এনজিও কর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বোর্ডের সহকারী পরিচালক (প্রবাসী কল্যাণ ডেস্ক) মোহাম্মদ আতিকুল আলম।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...