শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

রাউজানে মুনিরীয়া দারুসুন্নাহ মাদরাসার ৪৭তম সালানা জলসা ও প্রতিষ্ঠাতার ওরশ শরীফ অনুষ্ঠিত

গাজী জয়নাল আবেদীন, রাউজান
- Advertisement -
Single page 1st Paragraph

রাউজানের পশ্চিম গুজরা মুনিরীয়া দারুসুন্নাহ সিনিয়র মাদরাসা এতিমখানা ও হেফজখানার ৪৭তম সালানা জলসা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হযরত সৈয়দ হাফেজ মুনির উদ্দিন (রহ.)-এর বার্ষিক ওরশ শরীফ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ এপ্রিল দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম অধিবেশন সকাল ১০টায় পুরস্কার বিতরণীর মাধ্যমে শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বদুমুন্সিপাড়া সমাজ কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ রমজান আলী। এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মুহাম্মদ রফিক মিয়ার সভাপতিত্বে আয়োজিত এ অধিবেশনে উদ্বোধক ছিলেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আবদুল মান্নান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব নুরুল আলম সওদাগর, হাজী নুরুল ইসলামস, রফিক আহমদ, শফিউল আজম কোম্পানি, আলহাজ্ব মুহাম্মদ আবদুস সবুর, আলহাজ্ব মুহাম্মদ খালেদ, আলহাজ্ব মুহাম্মদ শাহজাহান, মফিজুর রহমান, রশিদ আহমদ, ফজলুল করিম, মুহাম্মদ আজিম, মুহাম্মদ শোয়েব, হাজী শেখ জাহেদ, মুহাম্মদ জাকির হোসাইন, এডভোকেট মুহাম্মদ শাহাদাত হোসেন সাহেদ, এডভোকেট মুহাম্মদ ফয়সাল, মুহাম্মদ নুর নবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠিত সালানা জলসায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ। মাদরাসার গভর্নিং বডির সভাপতি ডা. মুহাম্মদ খুশিদ আলম জিন্নাহর সভাপতিত্বে আয়োজিত এ অধিবেশনের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন মোহাম্মদ রমজান আলী। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন মাওলানা মো. ওমর ফারুক নইমী। শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা মো. আবদুল মান্নান। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মো. জসিম উদ্দিন নুরী এবং মাওলানা নুর মোহাম্মদ আল কাদেরী। মাওলানা মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এ জলসায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক যুদ্ধকালীন কমান্ডার মো. শফি, নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আবছার, উপজেলা জামায়াত ইসলামীর নেতা মাওলানা ফরিদুল ইসলাম আনসারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নাছির উদ্দীন এবং সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা সিরাজ মিয়া মেম্বার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা এস এম আবু মোস্তাক আল কাদেরী, মাওলানা মো. গোলাম কাদের, মাওলানা মাহাবুবুল আলম আল কাদেরী, মাওলানা নুর মোহাম্মদ আল কাদেরী, মাওলানা মো. হামিদ হাসান আহমদী এবং মাওলানা জাহেদুল ইসলামসহ বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ মুসল্লি ও সুধীজন। অনুষ্ঠানের সমাপনী পর্বে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এই বিভাগের সব খবর

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন, মো. জামির উদ্দিন (৩২) ও রোকাইয়া...

সর্বশেষ

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...