শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

লায়ন্স ক্লাব অব চিটাগাং মহানগরের বর্ষপূর্তি ও ফ্যামিলি নাইট

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

লায়ন্স ক্লাব অব চিটাগাং মহানগরের ২৫তম বর্ষপূর্তি ও ফ্যামিলি নাইট গত ১৭ এপ্রিল নগরীর সিনিয়রস ক্লাব অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন ক্লাব সভাপতি লায়ন পার্থ ভট্টাচার্য্য। লায়ন লুবনা হকের সঞ্চালনায় আনুগত্যের শপথপাঠ করান লায়ন পরিমল কান্তি দাশ। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফ্যামিলি নাইট উদযাপন কমিটির চেয়ারম্যান চার্টার সভাপতি লায়ন ডা. বি.কে. সেনগুপ্ত। সেক্রেটারি রিপোর্ট পেশ করেন ক্লাব সেক্রেটারি লায়ন শিমুল নন্দী। প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল , ১ম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর ছিদ্দিকি , কেবিনেট সেক্রেটারি লায়ন মোহাম্মদ আবু মোরশেদ, কেবিনেট ট্রেজারার লায়ন গাজী মোহাম্মদ শহিদ উল্লাহ্‌ প্রমুখ। প্রাক্তন জেলা গভর্নরদের (পিডিজি) মধ্যে উপস্থিত ছিলেন লায়ন এমএ মালেক, লায়ন রুপম কিশোর বড়ুয়া, লায়ন ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস, লায়ন কবির উদ্দিন ভুইয়া, লায়ন আসলাম চৌধুরী, লায়ন এসএম শামসুদ্দিন, লায়ন সিরাজুল হক আনসারি, লায়ন মঞ্জুর আলম মঞ্জু, লায়ন কামরুন মালেক, লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য, লায়ন আল সাদাত দোভাষ, লায়ন শেখ শামসুদ্দীন আহমেদ ছিদ্দিকি। প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে লায়ন এমএ মালেক , লায়ন ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস ও লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য্য তাদের বক্তব্যে আর্তমানবতার সেবায় লায়ন্স ক্লাব অব চিটাগাং মহানগরের ২৫ বছরের নিরবচ্ছিন্ন ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
প্রধান অতিথি বলেন, লায়ন্স ক্লাব অব চিটাগাং মহানগর দীর্ঘ ২৫ বছরে লায়ন্স জেলার অন্যতম ক্লাব হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। সভাপতির বক্তব্যে ডা. বি.কে. সেনগুপ্ত বলেন, ২৫ বছরের এই যাত্রা আমাদের জন্য কেবল একটি মাইলফলক নয় বরং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানুষের সেবা করার প্রেরণা।অনুষ্ঠানে জেলা গভর্নর, প্রাক্তন জেলা গভর্নর, ১ম ভাইস জেলা গভর্নর, ২য় ভাইস জেলা গভর্নর, লায়ন্স জেলার অন্যান্য নেতৃবৃন্দ, ক্লাব সভাপতিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এই বিভাগের সব খবর

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন, মো. জামির উদ্দিন (৩২) ও রোকাইয়া...

সর্বশেষ

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...