শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

চট্টগ্রাম জেলায় ৭ লাখ ৬৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে আগামীকাল সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম-রুবেলা জরুরি টিকাদান ক্যাম্পেইন-২০২৬। বিশেষ এই ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় মোট ৭ লাখ ৬৭ হাজার ৯৫২ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সিভিল সার্জন কার্যালয়।

আজ রোববার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই কর্মসূচির লক্ষ্যমাত্রাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে বিদ্যালয়ের শিক্ষার্থী লক্ষ্যমাত্রা ১ লাখ ৫১ হাজার ৭৫৫ জন এবং কমিউনিটি পর্যায়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ১৬ হাজার ১৯৭ জন শিশু।

ক্যাম্পেইনটি ২০ মে থেকে শুরু হয়ে ১০ জুন পর্যন্ত মোট ১১টি কার্যদিবসে পরিচালিত হবে। এই সময়ে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে ১ ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। যদি কোনো শিশু আগে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় হামের টিকা পেয়ে থাকে, তবুও তাকে এই বিশেষ ক্যাম্পেইনে পুনরায় টিকা দিতে হবে।

চট্টগ্রামের ১৫টি উপজেলার মোট ২০০টি ইউনিয়ন এবং ৬০০টি ওয়ার্ডে এই টিকাদান কার্যক্রম চলবে। মাঠ পর্যায়ে টিকা প্রদানের জন্য মোট ৪ হাজার ৮১৫টি কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে জেলায় ৯২৯ জন মাঠ কর্মী, ৫২৪ জন সিএইচসিপি এবং ৩৭১ জন মেডিকেল অফিসার নিয়োজিত থাকবেন।

ক্যাম্পেইন সম্পর্কে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক ও বিপজ্জনক রোগ, যা শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। এই রোগ এবং এর জটিলতা থেকে শিশুদের বাঁচাতে সঠিক সময়ে টিকা দেওয়া অত্যন্ত জরুরি। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া।

তিনি আরও বলেন, অসুস্থ বা হাসপাতালে ভর্তি থাকা শিশুদের সুস্থ না হওয়া পর্যন্ত টিকা দেওয়া যাবে না এবং অভিভাবকের ইচ্ছার বিরুদ্ধে কোনো শিশুকে টিকা প্রদান করা হবে না। নিয়মিত ইপিআই টিকাদান কার্যক্রমের পাশাপাশি এই বিশেষ ক্যাম্পেইনটি চলবে যাতে কোনো শিশুই সুরক্ষার বাইরে না থাকে। অভিভাবকদের সুবিধার্থে অনলাইনে নিবন্ধনের ব্যবস্থাও রাখা হয়েছে (vaxepi.gov.bd), যার মাধ্যমে তারা টিকার কার্ড সংগ্রহ করতে পারবেন।

এই বিভাগের সব খবর

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন, মো. জামির উদ্দিন (৩২) ও রোকাইয়া...

সর্বশেষ

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...