সোমবার, ৯ নভেম্বর ২০২৬

‘অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার’২৫ প্রদান অনুষ্ঠানে বক্তারা

অধ্যাপক মোহাম্মদ খালেদ ছিলেন চট্টগ্রামের আইকন ও আদর্শবান ব্যক্তিত্ব

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম একাডেমি আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেছেন, জীবিতকালে অধ্যাপক মোহাম্মদ খালেদ যেমন আমাদের আশ্রয় ছিলেন, তেমনি মৃত্যুর পরেও ভূমিকা পালন করছেন পথ প্রদর্শকের। তাঁর অপরিসীম কল্যাণ ও শুভবোধ আমাদের উদ্দীপ্ত করে, তাঁর সততা ও কর্মনিষ্ঠ মনোভাব আমাদের প্রতিনিয়ত উৎসাহিত করে এবং মানুষের প্রতি মমতা ও দেশ-জাতির প্রতি তাঁর দায়বদ্ধ থাকার অন্তর্গত প্রেরণা আমাদের অঙ্গীকারাবদ্ধ করে তোলে। তিনি আমাদের আলোকিত পুরুষ ও আদর্শবান ব্যক্তিত্ব। মৃত্যুর আগেও, মৃত্যুর পরেও। তাঁরা বলেন, অধ্যাপক মোহাম্মদ খালেদ ছিলেন অনন্যসাধারণ এক ব্যক্তিত্ব। কি সাংবাদিকতা, কি সমাজসেবা, কি শিক্ষা, কি রাজনীতি, কি সংস্কৃতি – প্রতিটি ক্ষেত্রে তিনি ছিলেন উজ্জ্বল জ্যোতিষ্ক। অধ্যাপক মোহাম্মদ খালেদ ছিলেন চট্টগ্রামের আইকন। বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন তিনি। স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির তিনি ছিলেন অন্যতম সদস্য। ছোটদের তিনি খুব ভালোবাসতেন। তাঁর নামে শিশুসাহিত্য পুরস্কার প্রবর্তন করে চট্টগ্রাম একাডেমি প্রশংসনীয় কাজ করেছে।গতকাল শনিবার অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাঁরা এ কথা বলেন।
একাডেমির মহাপরিচালক জাহাঙ্গীর মিঞার সভাপতিত্বে ও বাচিকশিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় অনুষ্ঠানে ‘একলা মেয়ের মেঘলা দুপুর’ গ্রন্থের লেখক কথাসাহিত্যিক আকাশ আহমেদ ও ‘মেঘ ভেজা দিন একলা বাড়ি’ গ্রন্থের লেখক কবি সুবর্ণা দাশ মুনমুনকে পুরস্কৃত করা হয়। পুরস্কার হিসেবে পেলেন নগদ অর্থ, ক্রেস্ট এবং সনদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক সাহিত্যিক রাশেদ রউফ, আগ্রাবাদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. আনোয়ারা আলম, কথাসাহিত্যিক দীপক বড়ুয়া, সাপ্তাহিক স্লোগান সম্পাদক মোহাম্মদ জহির, একাডেমির সাবেক মহাপরিচালক আমিনুর রশীদ কাদেরী, প্রাবন্ধিক নেছার আহমদ, শিশুসাহিত্যিক অরুণ শীল, গল্পকার জিন্নাহ চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ খালেদের পুত্র মোহাম্মদ জোবাইর, চট্টগ্রাম একাডেমীর পরিচালক রেজাউল করিম স্বপন,পরিচালক জসিম উদ্দীন খান,কবি অমিত বড়ুয়া,কবি অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী কবি, নাট্যজন কাশেম আলী রানা।ধন্যবাদজ্ঞাপন বক্তব্য রাখেন বেতার ব্যক্তিত্ব ফজল হোসেন। বক্তারা বলেন, শিশুদের কল্পনা ও ভাবনার জগৎটাও বিকশিত হচ্ছে না। এ জায়গায় শিশুসাহিত্যিকদের গভীরভাবে ভাবতে হবে। কল্পনার মাধ্যমে শিশুদের বিকাশে সৃষ্টিশীল চরিত্র নির্মাণ করতে হবে।

এই বিভাগের সব খবর

ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ ডাচেস সোফির

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের ডাচেস অব এডিনবার্গ সোফি। আজ ঢাকায় এ সাক্ষাতে নারী ও কন্যাশিশুর কল্যাণ, নিরাপত্তা...

কপ৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ৩১-এ যোগ দিতে আগামীকাল তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন । আগামী ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সরকারি...

সৌদি আরবে হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ

সৌদি আরবের জেদ্দায় চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’ শুরু হয়েছে। হজ ব্যবস্থাপনার আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর সেবা ও হাজিদের উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত...

সর্বশেষ

ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ ডাচেস সোফির

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য...

কপ৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ৩১-এ...

সৌদি আরবে হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ

সৌদি আরবের জেদ্দায় চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও...

লোহাগাড়ায় বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের ধাক্কায় সামশুল ইসলাম (৭০) নামের এক...

পতেঙ্গায় দুই বাসের সংঘর্ষে চালক নিহত, আহত ১৫

চট্টগ্রামের পতেঙ্গায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের (কেইপিজেড) দুটি প্রতিষ্ঠানের...

সাজেকে বন্দুকধারীর গুলিতে নারী আহত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের শুকনাছড়িতে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক...