সোমবার, ২৯ জুন ২০২৬

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ১০ লক্ষাধিক মানুষের সমাগম হবে : চিফ হুইপ

- Advertisement -
Single page 1st Paragraph

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি বলেছেন, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আগামী ২৫ জুন মাদারীপুরের শিবচরস্থ বাংলাবাজার ঘাট এলাকায় ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হবে। এই সমাবেশে ১০ লক্ষাধিক মানুষের সমাগম হবে। সেখানে ৩০ জুন পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। সমাবেশকে ঘিরে নৌপথে আগমনকারিদের সুযোগ সুবিধার জন্য বাংলাবাজার ঘাট এলাকায় নৌজেটি ও পন্টুনের সুবিধাদি বৃদ্ধি করা হবে।
আজ মাদারীপুরের শিবচরস্থ বাংলাবাজার ঘাট এলাকা পরিদর্শনকালে চীফ হুইপ এসব কথা বলেন।
এসময় উপস্থিত নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, গর্বের পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে যে উৎসব হবে; দেশের ৫০ বছরের ইতিহাসে তা হয়নি। ১০ লক্ষাধিক মানুষের সমাবেশ ঘটবে। দেশের ১৭ কোটি মানুষের দৃষ্টি থাকবে এখন এই উৎসবের দিকে।
বাংলাবাজার ঘাট থেকে ঢাকা যাওয়ার পথে মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, শিমুলিয়ায় ফেরিঘাট চালু থাকবে। সারাদেশে ফেরির চাহিদা রয়েছে। আরো ১২টি নতুন ফেরি সংগ্রহ করা হচ্ছে।
পদ্মা সেতু চালু হলেও শিমুলিয়াঘাটে মানুষের চাহিদা বেড়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, নদীকেন্দ্রিক পর্যটন কেন্দ্র গড়ে উঠবে। শিমুলিয়ায় পর্যটন কেন্দ্রিক ইকোজোন গড়ে তোলা হবে। নদীকে থামিয়ে রাখা যাবেনা। নদী প্রবাহমান। নদীকে ঘিরে জীবন জীবিকা থামিয়ে দেয়া দেয়া যাবেনা। জীবন জীবিকা অব্যাহত থাকবে। কেউ বেকার থাকবেনা।

নৌ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে কেউ বেকার থাকবেনা; বরং কর্মসংস্থান হবে। গত ১৩ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে নৌ, সড়ক, রেল ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ১০ হাজার কিলোমিটার নৌপথের উন্নয়ন করা হচ্ছে। ৩৭টি নদী বন্দর এবং সমুদ্র বন্দরগুলোর উন্নয়ন, ৬ লেন ও ৪ লেনের সড়ক, আকাশপথে কানাডাসহ আন্তর্জাতিক রুটে বিমান চলাচল হচ্ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীর দক্ষ প্রশাসকদের মধ্যে অন্যতম। তাঁর সুযোগ্য নেতৃত্বে দেশ নিরন্তর গতিতে এগিয়ে যাচ্ছে।
মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মুনির চৌধুরী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, জেলা প্রশাসক রহিমা বেগম এসময় উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...