শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’ ঘোষণা করল ইরান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, লেবাননের যুদ্ধবিরতির মধ্যে হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত। লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতির সময়ে এই প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজ অতিক্রম করতে পারবে।

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা ইরানের অন্যতম দাবি ছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন। বাংলাদেশ সময় আজ শুক্রবার ভোর তিনটা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
এর আগে ৮ এপ্রিল ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হয়। লেবাননও ওই যুদ্ধবিরতির আওতায় ছিল বলে বারবার বলে আসছিল ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানও সেটাই বলছিল। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তা অস্বীকার করছিল। ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছিল। ইরান দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত হলে গতকাল লেবাননে যুদ্ধবিরতির ঘোষণা আসে। এরপর আজ ইরান বলল, লেবাননে যুদ্ধবিরতির ১০ দিন হরমুজ প্রণালি উন্মুক্ত থাকবে। সূত্র: আল–জাজিরা।

এই বিভাগের সব খবর

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে এবারের স্বাধীনতা পদক-২০২৬ পাচ্ছেন আটজন বিশিষ্ট ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠান। স্বাধীনতা বইমেলার সমাপনী অনুষ্ঠানে শনিবার নগরের চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের জিমনেসিয়াম...

সীতাকুণ্ডে পাহাড় কাটায় একজনকে জেল-জরিমানা

চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড় কাটার দায়ে একেএইচ লজিস্টিক ওয়ার্ল্ড নামে একটি প্রতিষ্ঠানের কর্মকর্তাকে দুই লাখ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার...

কক্সবাজারে রাখাইনদের জলকেলি উৎসব শুরু

নববর্ষ বরণে কক্সবাজারের রাখাইন সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব জলকেলি উৎসব আজ শুরু হয়েছে। শিশু-কিশোর, তরুণ-তরুণী, বৃদ্ধরা নেচে-গেয়ে একে অপরের শরীরে জল ছিটিয়ে এই উৎসব...

সর্বশেষ

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে এবারের স্বাধীনতা পদক-২০২৬ পাচ্ছেন...

সীতাকুণ্ডে পাহাড় কাটায় একজনকে জেল-জরিমানা

চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড় কাটার দায়ে একেএইচ লজিস্টিক ওয়ার্ল্ড নামে...

কক্সবাজারে রাখাইনদের জলকেলি উৎসব শুরু

নববর্ষ বরণে কক্সবাজারের রাখাইন সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব জলকেলি...

চট্টগ্রামে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দের পর নদীতে অবমুক্ত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল...

হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব...

মন্ত্রিসভায় ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের সিদ্ধান্ত

ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’...