শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

বোয়ালখালীতে হাম-রুবেলা টিকা পাবে ২৭ হাজার শিশু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলার বোয়ালখালীতে ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা (এম.আর) টিকাদানের লক্ষ্যে উপজেলা কো-অর্ডিনেশন সভা আজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এই সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতির সভাপতিত্বে ও আরএমও ডা. সুফিয়ান সিদ্দিকীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, কৃষি কর্মকর্তা শাহনুর ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. তৌফিকুল ইসলাম ও ডা. তোফায়েল আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুনুর রশিদ, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান, সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম, এস এম মোদ্দাচ্ছের, মো. মহিউদ্দিন প্রমুখ।
সভায় জানানো হয়, ২০ এপ্রিল এই টিকাদান কর্মসূচির উদ্বোধনী দিনে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৪শ’ শিশুকে এমআর টিকা দেয়া হবে। উপজেলায় ১টি স্থায়ী ও ২৪০টি অস্থায়ী কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। একই সাথে ৩০টি ওয়ার্ডে ৩০টি টিম কাজ করবে।

আগামী ১০ মে পর্যন্ত এই কর্মসূচি চলবে। এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সকল দপ্তরের সমন্বিত সহযোগিতা কামনা করা হয়েছে।

এই বিভাগের সব খবর

বৈষম্যহীন উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে সরকার : প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল

পার্বত্য চট্টগ্রাম ও ভূমি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, পার্বত্য অঞ্চলসহ সারাদেশে বৈষম্যহীন উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক...

জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দুর্নীতি কঠোরভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে সরকার অগ্রাধিকার দিচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের স্বার্থ...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে পানিতে ডুবে সাফওয়ান (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল)উপজেলার ফটিকছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে দুর্ঘটনা ঘটে। নিহত...

সর্বশেষ

বৈষম্যহীন উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে সরকার : প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল

পার্বত্য চট্টগ্রাম ও ভূমি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ...

জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দুর্নীতি...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে পানিতে ডুবে সাফওয়ান (৪) নামের এক...

স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫...

‘এলেক্স’ ইমন হত্যা: ছয় আসামি ৪ দিনের রিমান্ডে

ঢাকার মোহাম্মদপুরে কিশোর গ্যাং ‘এলেক্স গ্রুপের’ হোতা ইমন ওরফে...

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য...