চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে পানিতে ডুবে সাফওয়ান (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল)উপজেলার ফটিকছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে দুর্ঘটনা ঘটে। নিহত সাফওয়ান উক্ত এলাকার হাফেজ সুলতান আহমদের বাড়ির আল-আইন প্রবাসী হাফেজ মোহাম্মদ সাইফ উদ্দিনের ছেলে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জামশেদ জানান, সাফওয়ান খেলতে খেলতে ঘরের পেছনের পুকুরে পড়ে যায়। দ্রুত উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ফটিকছড়ি প্রতিনিধি

