বুধবার, ২৯ জুলাই ২০২৬

ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে ইরানকে অস্ত্র সরবরাহ না করতে বলেছেন। জবাবে সি জানিয়েছেন, তিনি এমন কিছু করছেন না।

ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, আমি শুনেছিলাম চীন ইরানকে অস্ত্র দিচ্ছে—অর্থাৎ, আপনারা সব জায়গাতেই এমনটা দেখতে পাচ্ছেন।

ট্রাম্প আরও বলেন, আমি তাকে (সি চিন পিং) চিঠি লিখে এমনটা না করতে বলেছিলাম। তিনি আমাকে ফিরতি চিঠিতে জানিয়েছেন, নিশ্চিতভাবে তিনি এমন কিছু করছেন না।

মার্কিন সংবাদমাধ্যমগুলো এর আগে জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যে চীন ইরানকে উন্নত অস্ত্রশস্ত্র সরবরাহের প্রস্তুতি নিচ্ছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। সূত্র: আল-জাজিরা

এই বিভাগের সব খবর

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) গভীর রাতে যশোর শহরের ঝুমঝুমপুর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম...

জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, জুলাই যোদ্ধাদের কল্যাণে ব্যয়ের নির্দেশ

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও সেই তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় শিল্পপ্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন...

এমপি সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রার্থী সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে কোন বাধা নেই বলে জানিয়েছেন...

সর্বশেষ

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।...

জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, জুলাই যোদ্ধাদের কল্যাণে ব্যয়ের নির্দেশ

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও সেই...

এমপি সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বাংলাদেশ...

সংকটাপন্ন ইতালির কোচ হিসেবে আবারও ফিরলেন মানচিনি

টানা তিনটি বিশ্বকাপের মূল পর্বে উঠতে ব্যর্থ ইতালি জাতীয়...

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতে সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

মাত্র ১২৫ টাকা খরচ করে কোনো প্রকার উৎকোচ বা...

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী...