শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

হাটহাজারীতে ঐচ্ছিক তহবিলের চেক বিতরন

  বর্তমান সরকার অসহায় দুঃস্থদের জীবনমান উন্নয়ন আন্তরিক ভাবে কাজ করছে-ব্যারিস্টার আনিস 

হাটহাজারী সংসদীয় আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও জাতীয় সংসদ প্যানেল স্পিকার ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন বর্তমান সরকার অসহায় দুঃস্থদের জীবনমান উন্নয়ন আন্তরিক ভাবে কাজ করছে। করোনা মহামারী ও ইউক্রেনের যুদ্ধে দেশে সংকট কাটিয়ে মানুষের জীবন যাত্রা স্বাভাবিক করতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ও নানাবিধ পদক্ষেপ গ্রহন করা হচ্ছে। অচিরেই হয়তো এর সুফল মানুষ পাবে। তিনি শনিবার(১১ জুুন) উপজেলার আওতাধীন বিভিন্ন এলাকায়  তাঁর ব্যক্তিগত ঐচ্ছিক তহবিলের চেক বিতরন অনুষ্ঠানে এসব কথা বলেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম। এই সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুস গনি চৌধুরী, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সোহানিয়া আক্তার বিল্লাহ,মুক্তিযোদ্ধা কমন্ডার নুরুল আলম, থানার ওসি রফিকুল ইসলাম, শিক্ষানুরাগী আকবর হায়দর চৌধুরী, প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন,এডভোকেট বাসন্তী প্রভা পালিত  প্রমূখ। সাংসদ তাঁর ব্যাক্তিগত তহবিল থেকে প্রতি জনকে ৫ হাজার টাকার মোট ১ শ ৭০ জনের হাতে অনুদানের চেক তুলে দেন। পরে তিনি হাটহাজারী মডেল সরকারি পার্বতি উচ্চ বিদ্যালয় মাঠে  রিলায়েন্স জাগৃতি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন করেন।
ইমা

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...