বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালি ‘অবরোধের’ ঘোষণা ট্রাম্পের

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

মার্কিন  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  গতকাল রোববার মার্কিন নৌবাহিনীকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নৌপথ অবরোধ করার নির্দেশ দিয়েছেন।

পাকিস্তানে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই ভেঙে যাওয়ার পর এবং ইরান তাদের পারমাণবিক কর্মসূচি ত্যাগে অস্বীকৃতি জানানোয় তিনি ক্ষুব্ধ হয়ে এই সিদ্ধান্ত নেন।

হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ট্রাম্পের এই ঘোষণার জবাবে ইরানের বিপ্লবী গার্ড জানায়, এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তারা সতর্ক করে দিয়ে বলেছে, কেউ যদি এই নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করার চেষ্টা করে, তাহলে তাকে ‘মারণ ফাঁদে’ ফেলা হবে।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দীর্ঘ বার্তায় বলেন, শেষ পর্যন্ত তার লক্ষ্য হলো হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণ করে আন্তর্জাতিক নৌ চলাচল স্বাভাবিক করা। তবে এর আগে ইরানকে এই পথ ব্যবহার করে কোনো সুবিধা নিতে দেওয়া হবে না।

তিনি বলেন, ‘এখন থেকেই মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালিতে প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করা সব জাহাজকে অবরোধ করবে। কেউ হামলা চালালে কঠোর জবাব দেওয়া হবে।’

ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ তেহরানে ফিরে এসে বলেন যে ইরান ওয়াশিংটনের কোনো হুমকির কাছে মাথা নত করবে না। গালিবাফ পাকিস্তানে ইরানি প্রতিনিধিদলের আলোচনায় নেতৃেত্ব ছিলেন।

ইরান ইতোমধ্যে এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল আংশিকভাবে সীমিত করেছে। তবে চীনের মতো ‘বন্ধু’ দেশগুলোর জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে বলে জানা গেছে। এমনকি কিছু ক্ষেত্রে টোল আদায়ের পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে।

এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘এটি বিশ্বব্যাপী চাঁদাবাজির শামিল।’ তিনি আরও হুঁশিয়ারি দেন, যারা ইরানকে টোল দেবে, তাদের জাহাজ আন্তর্জাতিক জলসীমায় আটক করা হবে।

এর আগে মার্কিন সেনাবাহিনী জানায়, তাদের দুটি যুদ্ধজাহাজ হরমুজ প্রণালিতে প্রবেশ করে মাইন অপসারণ শুরু করেছে। তবে এই দাবি অস্বীকার করেছে তেহরান।

ইরানের ফার্স সংবাদ সংস্থা রোববার জানিয়েছে যে, পাকিস্তানের পতাকাবাহী দুটি তেলবাহী জাহাজ হরমুজ প্রণালিতে প্রবেশের আগে ফিরে গেছে।

এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত এক মিশরীয় নারী ইমাম বলেন, এই পরিস্থিতিতে আবারও হামলা শুরু হওয়া নিয়ে আমি উদ্বিগ্ন।

পরবর্তীতে এক সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলার হুমকিও দেন। একই সঙ্গে তিনি সতর্ক করেন, যদি চীন ইরানকে সহায়তা করে, তবে চীনা পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

এই উত্তেজনার মূল কারণ হলো যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার ব্যর্থতা। পাকিস্তানে অনুষ্ঠিত এই আলোচনায় মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ।

ট্রাম্প আবারও বলেন, ‘ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।’

এই বিভাগের সব খবর

রাউজানে বিশেষ অভিযানে এলজি, কার্তুজ ও ছোরা উদ্ধার, গ্রেফতার ১

চট্টগ্রামের রাউজান উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি এলজি, তিন রাউন্ড কার্তুজ ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে গ্রেফতার...

সড়কে বৈশাখী আলপনা আঁকার সময় দ্রুতগতির পিক-আপের ধাক্কায় যুবকের মৃত্যু

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে আলপনা আঁকার সময় পিক-আপের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোর আনুমানিক ৪টার দিকে নোয়াপাড়া ইউনিয়নের কমলার দিঘির পাড় এলাকায় কালীবাড়ি মন্দিরের...

পশ্চিম ধলই শীতলাবাড়ি যুব সংঘের বাংলা নববর্ষ উদযাপন

হাটহাজারীস্থ কাটিরহাট, পশ্চিম ধলই শীতলাবাড়ি যুব সংঘের বাংলা নববর্ষ-১৪৩৩ বরণ উপলক্ষে সারাদিন ব্যাপি ঐতিহ্যবাহি গ্রামীণ খেলাধুলা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা...

সর্বশেষ

রাউজানে বিশেষ অভিযানে এলজি, কার্তুজ ও ছোরা উদ্ধার, গ্রেফতার ১

চট্টগ্রামের রাউজান উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি...

সড়কে বৈশাখী আলপনা আঁকার সময় দ্রুতগতির পিক-আপের ধাক্কায় যুবকের মৃত্যু

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে আলপনা আঁকার সময় পিক-আপের ধাক্কায় এক যুবকের...

পশ্চিম ধলই শীতলাবাড়ি যুব সংঘের বাংলা নববর্ষ উদযাপন

হাটহাজারীস্থ কাটিরহাট, পশ্চিম ধলই শীতলাবাড়ি যুব সংঘের বাংলা নববর্ষ-১৪৩৩...

বিকল্প শ্রম বাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে...

পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হতে যাচ্ছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, আগামী ১...

ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ চট্টগ্রামে বাংলা নববর্ষ উদযাপন

ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ চট্টগ্রামে বাংলা নববর্ষ ১৪৩৩...