বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

কিডনি রোগী কল্যাণ সংস্থার সভায় ওয়াহিদ মালেক

কিডনি রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করা জরুরি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

কিডনি রোগী কল্যাণ সংস্থার কার্যনির্বাহী কমিটির সভা গতকাল রোববার সন্ধ্যা ৭টায় দৈনিক আজাদী কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। কিডনি রোগী কল্যাণ সংস্থার সভাপতি ও দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেকের সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংস্থার সিনিয়র সহসভাপতি এডভোকেট জিয়া হাবীব আহাসান, সাধারণ সম্পাদক অধ্যাপক শাব্বির আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ আবু মুসা, প্রচার ও প্রকাশনা মুহাম্মদ ওবায়দুল হক মনি, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আহসান হাবিব বাবু, যাকাত উপ কমিটির সদস্য মোহাম্মদ নিজাম ভুঁইয়া, মোহাম্মদ আরিফ, অফিস কর্মকর্তা মুহাম্মদ আবদুল আলী প্রমুখ।

সভাপতির বক্তব্যে ওয়াহিদ মালেক বলেন, দেশে কিডনি রোগের উন্নত চিকিৎসা ব্যবস্থা থাকলেও তা অত্যন্ত ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। তাই প্রতিকারের পাশাপাশি কিডনি রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করা খুবই জরুরি।

তিনি বলেন, কিডনি মানবদেহের একটি অপরিহার্য অঙ্গ। কিডনি রোগের দুষ্প্রাপ্য, ব্যয়বহুল চিকিৎসায় ভুক্তভোগী এবং নির্মম বাস্তবতার প্রত্যক্ষ সাক্ষী হিসেবে অর্থাভাবে চিকিৎসাবঞ্চিত হতদরিদ্র কিডনি–রোগী ও ভুক্তভোগী পরিবারের বুকফাটা বোবাকান্না ও নির্মম কষ্টের আওয়াজ সরকার, সামর্থ্যবান ও মানবিক সমাজে ছড়িয়ে দিয়ে সর্বজনীন সহযোগিতা ও উদ্যোগের মাধ্যমে জীবন রক্ষার প্রয়োজন।

তিনি আরও বলেন, ৬৮ হাজার গ্রামবাংলার অগণিত হতদরিদ্র কিডনি রোগী চিকিৎসা বঞ্চিত হয়ে অকাল মৃত্যুবরণ করছে। অপরদিকে সীমিত সাধ্যের গুটিকয়েক কিডনি রোগীর ডায়ালাইসিস অর্থাভাবে মাঝপথে বন্ধের কারণে ব্যাপক হারে কিডনি রোগীর মৃত্যু আমাদের ভাবিয়ে তুলেছে। তিনি কিডনি ট্রান্সপ্ল্যান্টে বিদ্যমান আইনি জটিলতা কাটিয়ে উঠতে সরকারের সহযোগিতা কামনা করেন।

এই বিভাগের সব খবর

দেশের উন্নয়নে যারা বাধাগ্রস্ত করবে জনগণ তাদের ক্ষমা করবে না : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ যতবার হোঁচট খেয়েছে, বিএনপি বারবার দেশকে সেই সংকট...

পাশে থেকে বাংলাদেশকে যে কেনো সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: সারাহ আলড্রিচ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ আলড্রিচ বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে একটি...

লোহাগাড়ায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত

চট্টগ্রামে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার সকালে লোহাগাড়া উপজেলার ঠাকুরদিঘী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফিরোজ আহমেদ তৌহিদ...

সর্বশেষ

দেশের উন্নয়নে যারা বাধাগ্রস্ত করবে জনগণ তাদের ক্ষমা করবে না : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির...

পাশে থেকে বাংলাদেশকে যে কেনো সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: সারাহ আলড্রিচ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর...

লোহাগাড়ায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত

চট্টগ্রামে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। ...

বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর হবে না: হাইকোর্ট

শিক্ষা বোর্ডের আপিল ও সালিশ কমিটির পূর্বানুমোদন ছাড়া কেবল...

পার্বত্য চট্টগ্রামের বিদ্যুৎব্যবস্থা আধুনিকায়নে এডিবি’র ঋণ অনুমোদন

পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিদ্যুতের সরবরাহ...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...