শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়িতে বৈসাবির রঙিন আমেজ, গড়িয়া নৃত্যে উৎসবের বর্ণাঢ্য সূচনা

শ্যামল রুদ্র, খাগড়াছড়ি
পার্বত্য জনপদ খাগড়াছড়িতে বইতে শুরু করেছে বৈসাবির প্রাণের স্পন্দন। পাহাড়ি জনজীবনে ছড়িয়ে পড়েছে উৎসবের রঙ, আনন্দ আর ঐতিহ্যের মেলবন্ধন। ত্রিপুরা সম্প্রদায়ের বর্ণিল কৃষ্টি-সংস্কৃতির উপস্থাপনার মধ্য দিয়ে উৎসবকে বরণ করে নিচ্ছে পুরো জনপদ। এ উপলক্ষে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের আয়োজনে এবং ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সহযোগিতায় গড়িয়া নৃত্যের মাধ্যমে উৎসবের শুভ সূচনা করা হয়। খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক ডিসপ্লেতে ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতি প্রাণবন্তভাবে তুলে ধরা হয়। নৃত্যের ছন্দে ছন্দে ফুটে ওঠে তাদের জীবনচিত্র, বিশ্বাস ও উৎসবের আবেদন। পরবর্তীতে পরিবেশিত হয় একাধিক ঐতিহ্যবাহী নৃত্য ও বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা, যা দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠান শেষে টাউন হল প্রাঙ্গণ থেকে একটি বর্ণিল শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ত্রিপুরা সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাদের ঐতিহ্যবাহী পোশাক, বাদ্যযন্ত্র ও নৃত্যভঙ্গিমায় ফুটে ওঠে নিজস্ব সংস্কৃতির অনন্য সৌন্দর্য।
অনুষ্ঠানের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমল বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য ও সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উৎসবে অংশগ্রহণকারীরা জানান, বৈসাবি শুধু একটি উৎসব নয়—এটি তাদের আত্মপরিচয়, ঐতিহ্য ও সাংস্কৃতিক বন্ধনের প্রতীক। যদিও মূল আয়োজন ১২ এপ্রিল, তবে আগাম এই উদ্যোগের মাধ্যমে উৎসবের বার্তা ছড়িয়ে দেওয়া এবং নতুন প্রজন্মের কাছে নিজেদের সংস্কৃতি তুলে ধরাই ছিল প্রধান লক্ষ্য। আয়োজকদের প্রত্যাশা, বৈসাবিকে ঘিরে পুরো পার্বত্য অঞ্চলে বইবে আনন্দের জোয়ার, মুখর হয়ে উঠবে চারপাশে।

এই বিভাগের সব খবর

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ

এস আলম গ্রুপের বিরুদ্ধে ২৪ প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংকের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার অবৈধভাবে একচ্ছত্র নিয়ন্ত্রণ ও দখলের অভিযোগে ওইসব শেয়ার ৩ মাসের...

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। পতেঙ্গার...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস...

সর্বশেষ

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ

এস আলম গ্রুপের বিরুদ্ধে ২৪ প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংকের...

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক...

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...