রবিবার, ২১ জুন ২০২৬

মানিকছড়িতে পাহাড় কাটায় সক্রিয় চক্র: অভিযান চালিয়ে দুই স্কেভেটর জব্দ

শ্যামল রুদ্র, খাগড়াছড়ি
- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় প্রজেক্ট তৈরির নামে পাহাড় কেটে ভূ-প্রকৃতি পরিবর্তনের অভিযোগে সক্রিয় রয়েছে একটি অসাধু চক্র। উপজেলার বিভিন্ন এলাকায় নির্বিচারে পাহাড় ও টিলা কেটে পরিবেশ ধ্বংসের ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। রবিবার (৫ এপ্রিল) উপজেলার ৩ নম্বর যোগ্যছোলা ইউনিয়নের খাড়িছড়া মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইটি স্কেভেটর (মাটি কাটার যন্ত্র) জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা।

অভিযান সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা মো. মনির হোসেন প্রায় ১৫ একর টিলাভূমিতে প্রকল্প নির্মাণের নামে তিনটি উঁচু পাহাড়ের বিশাল অংশ কেটে লেক ও সড়ক নির্মাণের কাজ চালাচ্ছিলেন। ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি ও স্কেভেটর চালকরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল পরিদর্শন করে পাহাড় কাটার ভয়াবহতা দেখে হতবাক হন ম্যাজিস্ট্রেট। ঘটনাস্থল থেকে জব্দ করা স্কেভেটর দুটি স্থানীয় ইউপি সদস্য প্রিয়লাল চাকমা ও গ্রাম পুলিশের জিম্মায় রাখা হয়েছে। উপজেলা প্রশাসন জানায়, চলতি বছরেই অন্তত আটটি পাহাড় কেটে মাটি লুটের ঘটনা ঘটেছে। রাতের আঁধারে কিংবা নির্জন এলাকায় এসব কর্মকাণ্ড চললেও অনেক ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহলের নীরবতায় তা প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা বলেন, “পাহাড়, মাটি ও বালু রক্ষায় শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া পরিবেশ রক্ষা করা কঠিন। সবাইকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে।” তিনি আরও জানান, জড়িতদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গত তিন মাসে বালু ও পাহাড় কাটার বিরুদ্ধে পৃথক অভিযানে চারটি মামলায় প্রায় সাড়ে চার লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এদিকে, পরিবেশবিদদের মতে, এভাবে নির্বিচারে পাহাড় কাটা চলতে থাকলে এলাকার প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং ভবিষ্যতে ভূমিধসসহ নানা ঝুঁকি বেড়ে যাবে।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

সর্বশেষ

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...