বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

কুষ্টিয়ার কুমারখালীতে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই আরোহীর মৃত্যু হয়েছে। তারা হলেন রিনা খাতুন (৩০) ও জয়া (১১)। এরা সম্পর্কে মা ও মেয়ে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিহত জয়ার বাবা ও রিনার স্বামী আশরাফুল ইসলাম জনি (৩৬)।

কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর নদন্দনালপুর ইউনিয়ন পরিষদ এলাকায় শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আশরাফুল ইসলাম জনি কুষ্টিয়া শহরের হউজিং সি ব্লকের আব্দুস সালামের ছেলে। তিনি পেশায় একজন মটরগাড়ি মেকার।

পুলিশ জানায়, জনি শুক্রবার তার স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেল যোগে রাজবাড়ী জেলার পাংশার মাছপাড়া এলাকার শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়ি কুষ্টিয়া শহরের হাউজিংয়ে আসছিলেন। রাত সাড়ে ৯ টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কে ওভারটেককালে কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই স্ত্রী রিনা খাতুন মারা যান। গুরুতর আহত জনি ও তার সন্তান জয়াকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়। রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মেয়ে জয়াও মারা যায়।

সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া সদর হাসপাতালের আরএমও ডা. মো.আশরাফুল আলম।

জেবি

এই বিভাগের সব খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । আজ...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

সর্বশেষ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...