রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

রাঙামাটিতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

রাঙামাটি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান,সুরক্ষিত সকল প্রাণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (০৭ এপ্রিল) সকালে দিবসটি উপলক্ষ্যে সিভিল সার্জন কার্যালয়ে সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। সভায় বক্তারা বলেন, চিকিৎসাবিজ্ঞান, কৃষিবিজ্ঞান ও পরিবেশবিজ্ঞানকে সমন্বিত করে টেকসই প্রযুক্তির মাধ্যমে সবার জন্য সমান স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এবারের দিবসের প্রধান লক্ষ্য। বিশ্বজুড়ে বিজ্ঞানের অভাবনীয় অগ্রগতির মাধ্যমে একটি নিরাপদ ও রোগমুক্ত ভবিষ্যৎ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়েই এ বছর দিবসটি পালন করা হচ্ছে। এর আগে রাঙামাটি চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রাস্টিজ সংলগ্ন এলাকা থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ দেওয়ান, ডেপুটি সিভিল সার্জন ডা: অমিত দে, স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র হেলথ এডুকেশন অফিসার খোকন চাকমা

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...