শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়িতে পাহাড় খেকোদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলার মানিকছড়ি উপজেলায় বেড়েই চলেছে পাহাড় খেকোদের আগ্রাসন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন এলাকায় প্রশাসনের চোঁখ ফাঁকি দিয়ে দিন-রাত এই পাহাড় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে একটি চক্র। জানা গেছে গত এক বছরে অন্তত অর্ধশতাধিক পাহাড় সাবাড় করেছে চক্রটি। বিভিন্ন সময় প্রশাসনের তৎপরতা চোখে পড়লেও থামানো যাচ্ছে না পাহাড় খেকোদের।

তারই অংশ হিসেবে গত কয়েকদিন ধরে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের খাড়িছড়া এলাকায় বিশাল জায়গাজুড়ে বেশ কয়েকটি পাহাড় কেটে সাবাড় করছিল মো. মনির হোসেন নামের এক ব্যাক্তিসহ আরো কয়েকজন। খবর পেয়ে গতকাল রোববার দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) খাদিজা তাহিরা। অভিযানে দু’টি স্কেবেটর (মাটি কাটার গাড়ী) জব্দ করা হয়। এসময় পাহাড় কাটায় জড়িতরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা বলেন, ‘বেশ কয়েকটি পাহাড় কাটার আলামত পাওয়া গেছে। দুটি স্কেবেটর (মাটি কাটার যন্ত্র) গাড়ী জব্দ করা হয়েছে। পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলার প্রস্তুতি চলছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান অব্যাহত থাকবে’।

এসময় স্থানীয় ইউপি সদস্য প্রিয়লাল চাকমা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক আবদুল মান্নান, সাংবাদিক মো. রবিউল হোসেন, থানার এসআই তারেকুল ইসলামসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ

এস আলম গ্রুপের বিরুদ্ধে ২৪ প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংকের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার অবৈধভাবে একচ্ছত্র নিয়ন্ত্রণ ও দখলের অভিযোগে ওইসব শেয়ার ৩ মাসের...

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। পতেঙ্গার...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস...

সর্বশেষ

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ

এস আলম গ্রুপের বিরুদ্ধে ২৪ প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংকের...

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক...

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...