সোমবার, ২৭ জুলাই ২০২৬

লামায় স্কুল কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠানে কারিতাস’র বৃক্ষ রোপন

মো. নুরুল করিম আরমান,  লামা (বান্দরবান) প্রতিনিধি 
- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলায় পরিবেশ দূষণ ও বৃক্ষ রোপন সম্পর্কে বিদ্যালয়- ধর্মীয় প্রতিষ্ঠান পর্যায়ে সচেসনতা বৃদ্ধির লক্ষ্যে গাছের চারা রোপন শুরু  করেছে বেসরকারি সংস্থা কারিতাস বাংলাদেশ।  সোমবার (৩০ মার্চ)  দুপুরে উপজেলার  লামা সদর স্কুল এন্ড কলেজ মাঠে একটি জলপাই গাছের চারা রোপনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্ভোধন করা হয়। এ উপলক্ষ্যে স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অর্ধশত শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,  লামা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম।  স্কুল ও কলেজের প্রধান শিক্ষক রিজওয়ান’র সভাপতিত্বে আলোচনায় উপ- সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন,  উপ-সহকারী কৃষি কর্মকর্তা মুমিনুল হক,  প্রকল্পের উপজেলা ম্যানেজার জেভার্স ত্রিপুরা,  সহকারী শিক্ষক সাগরিকা ও সাংবাদিক মো. নুরুল করিম আরমান বিশেষ অতিথি ছিলেন।  এতে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন, শিক্ষার্থী মনিষা দে ও আবরার মুহাম্মদ উল্লাহ।  এর আগে রুপসীপাড়া ইউনিয়নের উত্তর দরদরী নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠেও গাছের চারা রোপন করা হয়। এ উপলক্ষ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংছিংহ্লা মার্মার সভাপতিত্বে দূষণ ও বৃক্ষ রোপন সম্পর্কে সচেতনতামূলক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এতে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।  এক স্কুলে ২০ টি করে জলপাই ও আরেক স্কুলে ২০ টি করে কাঠ বাদাম গাছের চারা রোপন করা হয় বলে জানান, প্রকল্পের ম্যানেজার জেভার্স ত্রিপুরা।  তিনি বলেন,  একইভাবে ধর্মীয় প্রতিষ্ঠানেও এ বৃক্ষ রোপনের পরিকল্পনা আছে।

আলোচনায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, পরিবেশ দূষণ রোধ ও ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অপরিহার্য। গাছ বাতাস থেকে বিষাক্ত কার্বন ডাই-অক্সাইড, ধূলিকণা ও ক্ষতিকারক গ্যাস শোষণ করে অক্সিজেন সরবরাহ করে, যা বায়ু বিশুদ্ধ রাখে। তায়  জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে, তাপমাত্রা কমাতে এবং মানুষের স্বাস্থ্যের উন্নতির জন্য প্রত্যেককে বেশি করে গাছ লাগানোর আহবান জানান বক্তারা।

এই বিভাগের সব খবর

১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

জেলার অন্যতম মৎস্য ভাণ্ডার কাপ্তাই হ্রদে আগামী ১০ আগস্ট সোমবার মধ্যরাত থেকে মাছ ধরা উন্মুক্ত হচ্ছে। রাঙামাটি জেলা প্রশাসক ও হ্রদ ব্যবস্থাপনা কমিটির সচিব নাজমা...

শিক্ষক বিউটি রাণীর পাশে সহকর্মীরা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সহকর্মীর একটি ভিডিও ঘিরে সমালোচনার জেরে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষক শুরু করেছেন অভিনব প্রতিবাদ। চার দশক আগের জনপ্রিয় গান ‘শ্রাবণের...

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত...

সর্বশেষ

১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

জেলার অন্যতম মৎস্য ভাণ্ডার কাপ্তাই হ্রদে আগামী ১০ আগস্ট...

শিক্ষক বিউটি রাণীর পাশে সহকর্মীরা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সহকর্মীর একটি ভিডিও ঘিরে সমালোচনার জেরে...

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন...

সীতাকুণ্ডে মাইক্রোবাস চাপায় গুরুতর আহত যুবকের মৃত্যু

সীতাকুণ্ডের ফৌজদারহাটের জলিল গেট এলাকায় বেপরোয়া গতির একটি মাইক্রোবাসের...

কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যসমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা

জেলার কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যসমূহ বাস্তবায়ন ও সমন্বয়...

বিরতির পর আজ থেকে ফের চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

ভারী বৃষ্টি, বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে স্থগিত থাকা...