শুক্রবার, ২৬ জুন ২০২৬

শোয়ে সুন- হুই হলেন  উত্তর কোরিয়ার প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

উত্তর কোরিয়ার নতুন ও প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে অভিজ্ঞ ও দক্ষ কূটনীতিক শোয়ে সুন- হুইকে।      দেশটির সর্বোচ্চ নেতা লোৗহ মানব কিম জং উন এই নিয়োগ দিয়েছেন।

শনিবার (১১ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে কেসিএনের বরাতে এএফপি জানিয়েছে,দেশটির ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো ফোরামের এক বৈঠকে শোয়েকে দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ঘোষণা করেন কিম। এর আগে, উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন দেশটির উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা রি সন গোয়ান, এবং শোয়ে সুন- হুই ছিলেন তার উপ-পররাষ্ট্রমন্ত্রী।

কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি বিষয়ে উচ্চতর পড়াশোনা করা শোয়ে সুন-হুই কোরিয়ান ভাষার পাশপাশি ইংরেজিতেও দক্ষ। ২০১৯ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে নিরাপত্তা ইস্যুতে হওয়া দ্বিপাক্ষিক বৈঠকে যে প্রতিনিধি দলটি কিম জং উনের নেতৃত্বে হ্যানয়ে গিয়েছিল, সে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শোয়ে। কিন্তু, কোনো সিদ্ধান্ত ও চুক্তি ছাড়াই বৈঠকটি শেষ হওয়ায় যুক্তরাষ্ট্রকে দায়ী করে বৈঠক পরবর্তী এক সংবাদ সম্মেলনে শোয়ে বলেছিলেন, আমাদের প্রস্তাব প্রত্যাখান করে যুক্তরাষ্ট্র দারুণ এক সুযোগ হাতছাড়া করলো।

শোয়ে এমন পরিস্থিতিতে উত্তর কোরিয়ার পররাষ্টমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন যখন পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ক্রমশ শীতল হয়ে উঠছে। সম্প্রতি, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র আহ্বান জানালেও সে আহ্বানে সাড়া দেননি কিম। এদিকে, ২০২২ সালের প্রথম ৫ মাসে ৬টি বিভিন্ন পাল্লার পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট...

সর্বশেষ

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...