রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

রাঙ্গামাটিতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রাঙ্গামাটি জেলায় আজ থেকে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

জেলা প্রশাসনের আয়োজনে শনিবার বিকেল ৩টায় রাঙ্গামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমা আশরাফী।

রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মো: রুহুল আমীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি সদর জোন কমান্ডার কর্নেল মোহাম্মদ ইকরামুল রাহাত পিএসসি। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ জসিম উদ্দিন,  কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, ক্রীড়াক্ষেত্রে পার্বত্য রাঙ্গামাটি সম্ভাবনাময় একটি অঞ্চল। রাঙ্গামাটির ক্রীড়াঙ্গনকে আরো গতিশীল করতে উদ্যোগ নেয়া হবে।

পুরুষের পাশাপাশি রাঙ্গামাটি মহিলা ফুটবল টুর্নামেন্টেরও আয়োজন করা হবে বলে তিনি মন্তব্য করেন। এই টুর্নামেন্টের মাধ্যমে পাহাড় থেকে আগামীতে নতুন নতুন খেলোয়াড় বেরিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নকআউট পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কাপ্তাই উপজেলা দল ও নানিয়ারচর উপজেলা দল। তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ খেলায় ট্রাইব্রেকারে ৩-১ গোলে কাপ্তাই উপজেলা জয় লাভ করে।

টুর্নামেন্টে জেলার ১০ উপজেলার ১০টি ফুটবল দল অংশ নিচ্ছে।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...