সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

রাঙামাটির রাজস্থলীতে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

যৌথ বাহিনীর অভিযানে রাঙামাটির রাজস্থলী উপজেলাধীন ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের কাকঁড়াছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে অস্ত্রসহ দুই উপজাতীয় সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

তারা হলেন- খোকা মোহন তনচংগ্যা (৪০)। তিনি বান্দরবান জেলার সদর ইউনিয়নের রাজভিলা গ্রামের মৃত বিরো কুমার তনচংগ্যার ছেলে। অপরজন হলেন- সুমন চাকমা (৩৫)। তিনি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ভাইবোনছড়া গ্রামের মৃত ছুরা মেরিয়া চাকমার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী। তিনি বলেন, যৌথবাহিনী সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে শুক্রবার (১০ জুন) রাত ১০ টার সময় বাঙ্গালহালিয়ার ৭নং ওয়ার্ডস্থ কাকঁড়াছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে তুলা গাছের নিচে হতে তাদের গ্রেফতার করা হয়। এ সম দুই সন্ত্রাসীর কাছ থেকে একটি দেশীয় তৈরী ১৫.৫ ইঞ্চি এলজি কাঠের বাট ও ৪ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

তারা ২ জন জেএসএস (সন্তু লারমা) দলের কালেকটর বলে জানান ওসি । আসামিদের বিরুদ্ধে আজ শনিবার চন্দ্রঘোনা থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।

ইমা

 

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...