বুধবার, ২৯ জুলাই ২০২৬

নিউইয়র্কে গাড়ির সঙ্গে বিমানের ভয়াবহ সংঘর্ষ, ২ পাইলট নিহত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নিউ ইয়র্কের লা-গার্ডিয়া বিমানবন্দরে এয়ার কানাডা এক্সপ্রেসের একটি উড়োজাহাজ নামার সময় নিচে থাকা গাড়ির সঙ্গে এর সংঘর্ষ হয়েছে। এই দুর্ঘটনায় উড়োজাহাজের দুই পাইলটই নিহত হয়েছে।আহত হয়েছে আরও কয়েক ডজন মানুষ।

মন্ট্রিয়ল থেকে আসা এয়ার কানাডা এক্সপ্রেসের সিআরজে-৯০০ উড়োজাহাজটি রানওয়েতে দমকলের একটি ট্রাককে ধাক্কা দেয়। স্থানীয় সময় রোববার রাতের এই ঘটনার পর থেকে লা-গার্ডিয়া বিমানবন্দরের কার্যক্রম বন্ধ আছে।

ফ্লাইটরেডারটোয়েন্টিফোর এর বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানায়, রাত ১১টা ৩৭ মিনিটের দিকে উড়োজাহাজটি ঘণ্টায় প্রায় ৩৯ কিলোমিটার বেগে ফায়ার ট্রাকটিকে ধাক্কা দেয়।উড়োজাহাজটিতে ৭২ জন যাত্রী ও চারজন ক্রু ছিল।

নিউ ইয়র্ক ও নিউ জার্সির পোর্ট অথোরিটির নির্বাহী পরিচালক ক্যাথরিন গার্সিয়া জানান,আহত ৪১ জনের মধ্যে ৩২ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৯ জন মারাত্মক জখম অবস্থায় এখনও হাসপাতালে আছে।

এই আহতদের মধ্যে উড়োজাহাজের যাত্রী, ক্রু সদস্য এবং ট্রাকে থাকা দুই কর্মকর্তাও আছেন।

পুলিশ কর্মকর্তারা ফায়ার ট্রাকটি পরিচালনা করছিলেন। এক পুলিশ সার্জেন্ট ও আরেক কর্মকর্তার হাত-পা ভেঙে গেছে, তবে তারা হাসপাতালে স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

ঘটনার পর রয়টার্সের তোলা ছবিতে দেখা গেছে, উড়োজাহাজটির সামনের দিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে আর সেটি উর্ধ্বমুখী হয়ে আছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত ২টা পর্যন্ত বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ থাকতে পারে।

এফএএ-র নোটিশে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার কারণকে ‘জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

লাগার্ডিয়ার ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যে জানা গেছে, বিমানবন্দরটির দিকে এগোতে থাকা উড়োজাহাজগুলোকে অন্য বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে অথবা যেখান থেকে এসেছিল সেখানেই ফিরে যেতে বলা হয়েছে।

এয়ার কানাডার আঞ্চলিক অংশীদার জাজ এয়ার কানাডা এক্সপ্রেসের পরিচালনা কোম্পানি। জাজের মালিক কোরাস অ্যাভিয়েশন। জাজের সিআরজে-৯০০ উড়োজাহাজগুলোর যাত্রী ধারণ ক্ষমতা ৭৬ জন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) গভীর রাতে যশোর শহরের ঝুমঝুমপুর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম...

জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, জুলাই যোদ্ধাদের কল্যাণে ব্যয়ের নির্দেশ

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও সেই তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় শিল্পপ্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন...

এমপি সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রার্থী সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে কোন বাধা নেই বলে জানিয়েছেন...

সর্বশেষ

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।...

জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, জুলাই যোদ্ধাদের কল্যাণে ব্যয়ের নির্দেশ

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও সেই...

এমপি সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বাংলাদেশ...

সংকটাপন্ন ইতালির কোচ হিসেবে আবারও ফিরলেন মানচিনি

টানা তিনটি বিশ্বকাপের মূল পর্বে উঠতে ব্যর্থ ইতালি জাতীয়...

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতে সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

মাত্র ১২৫ টাকা খরচ করে কোনো প্রকার উৎকোচ বা...

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী...