রবিবার, ১৪ জুন ২০২৬

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

ঈদের ছুটিতে গাজিপুর থেকে মোটর সাইকেল যোগে কক্সবাজারের উদেশ্যে যাওয়ার পথে চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মোঃ আবু বক্কর (২৫) নামে এক যুবককের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। নিহত আবু বক্কর গাজিপুর জেলার জয়দেবপুর সদর থানার দেবীপাড়া গ্রামের মোঃ মনিরুজ্জামানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, গাজীপুর থেকে ১০/১২ জনের মোটর সাইকেল আরোহীর একটি দল কক্সবাজারের উদেশ্যে যাওয়ার পথে সোনাইছড়ি ইউনিয়নের ফকিরহাটস্থ পাক্কা মসজিদ এলাকার মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পিছনে দ্রুত গতিতে আসা একটি মোটর সাইকেল সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে ঔই যুবকের মৃত্যু হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মোঃ ফজলুল হক বলেন, দূর্ঘটনায় গুরুতর আহত যুবককে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে পরিবারের ৫...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই। ' তিনি বলেন, ‘আমরা প্রায়শই শুনতাম, বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, বাংলাদেশকে আমরা...

সর্বশেষ

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

ফটিকছড়ির ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব...