বান্দরবানের বালাঘাটায় দেলোয়ার হোসেন (১৮) নামক এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সে পেশায় একজন রাজমিস্ত্রী।শনিবার(১১জুন) সকালে লাশ উদ্ধার করো হয়।
আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার বালাঘাটা পূর্বমুসলিম পাড়ায় নিজবাসা থেকেিএক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম দেলোয়ার হোসেন (১৮)।
তার বাড়ি চড়ুইপাড়া এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
জানা যায়, বছর খানেক আগে রাজমিস্ত্রী দেলোয়ার পরিবারের অসম্মতিতে বালাঘাটার রুবি আক্তারকে প্রেম করে বিয়ে করেন। তারপর থেকে শ্বশুর বাড়ি পূর্বমুসলিম পাড়ায় থাকতেন।
তার গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, একজনের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
ইমা

