রবিবার, ২১ জুন ২০২৬

বান্দরবান স্টেডিয়ামে কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীদের ডিসপ্লেতে মুগ্ধ পার্বত্য মন্ত্রী সহস্রাধিক দর্শক

- Advertisement -
Single page 1st Paragraph

পার্বত্য বান্দরবান জেলায় ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’২২ এর সমাপনী অনুষ্ঠানে ডিসপ্লে ও ব্যান্ড বাদনা প্রদর্শন করে পার্বত্য মন্ত্রী সহ সহ¯্রাধিক দর্শককে মুগ্ধ করেছে কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীরা। শুক্রবার দিনব্যাপী বান্দরবান স্টেডিয়ামে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে এ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় জেলার ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গত ২০ মে থেকে টুর্নামেন্ট শুরু হয়। কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের সিনিয়র প্রো অর্গানিয়ার এনামুল হক প্রমাণিক বলেন, টুর্নামেন্টের আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য আয়োজনেকে স্মরণীয় করে রাখতে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের একটি সমবেত ডিসপ্লে প্রদর্শনের অনুরোধ জানান। পরে তাৎক্ষণিক ‘নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো’ সংগীতের সাথে ডিসপ্লে প্রদর্শন করে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের প্রাথমিক বিভাগের ১৬৪ জন ক্ষুদে শিক্ষার্থী। এর মধ্যে হাই স্কুলের ৬৩ জন শিক্ষার্থী ব্যান্ড বাদনা প্রদর্শন করেন। এদিকে এ প্রদর্শনীতে মুগ্ধ হয়ে ভূয়শী প্রশংসা করেন মন্ত্রী বীর বাহাদুর ও আগত দর্শকেরা।
প্রসঙ্গত, ২০০১ সালে মাত্র সাত জন ম্রো জাতি গোষ্ঠীর শিশু নিয়ে যাত্রা শুরু করে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ। গত ২০ বছরের পরিক্রমায় জাতি-ধর্ম নির্বিশেষে বর্তমানে এ প্রতিষ্ঠানে রয়েছে আড়াই হাজারেরও বেশি শিক্ষার্থী। দেশের প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিত শিশু ও এতিমদের নিয়ে এই স্কুলের রয়েছে শিক্ষা ও ক্রীড়ায় দেশসেরা সাফল্য। ঢাকায় জাতীয় শিশু-কিশোর কুচকাওয়াজে তারা প্রথম হয়েছে ২০১৫ থেকে টানা পাঁচ বছর। বুয়েট, মেডিকেল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সৌভাগ্য অর্জন করেছে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

 

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...