রবিবার, ১৪ জুন ২০২৬

আনজুমান ট্রাস্টের ব্যবস্থাপনায় ২০ দিন ব্যাপী ক্বিরআত প্রশিক্ষণ সম্পন্ন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

আলমগীর খানকাহ শরীফে পবিত্র মাহে রমাদ্বানুল মোবারক উপলক্ষে ১ রমাদ্বান হতে আরম্ভ হওয়া ২০ দিনব্যাপী ক্বিরআত প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গত ১৪ মার্চ আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় এবং দা’ওয়াতে খায়র স্ট্যান্ডিং কমিটির আয়োজনে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব ও মোনাজাত পরিচালনা করেন দাওয়াতে খায়র স্ট্যান্ডিং কমিটির আহবায়ক ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ অসিয়র রহমান আলকাদেরী। উদ্বোধক হিসেবে ছিলেন আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক ও দাওয়াতে খায়র স্ট্যান্ডিং কমিটির সদস্য আবদুল মান্নান। প্রধান অতিথি ছিলেন আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টের ফাইন্যান্স সেক্রেটারি মুহাম্মদ কমর উদ্দীন সবুর ও ট্রাস্টের সদস্য শাহজাদ ইবনে দিদার এবং আনজুমান রিসার্চ সেন্টারের গবেষক মুহাম্মদ আবুল হাশেম কাদেরী। প্রধান অতিথি বলেন, পবিত্র কুরআন শুদ্ধভাবে তিলাওয়াত করা প্রতিটি মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে কুরআনের সঠিক তিলাওয়াত শিক্ষা দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। উদ্বোধকের বক্তব্যে আল্লামা আবদুল মান্নান বলেন, এ প্রশিক্ষণ কর্মসূচি কুরআনের প্রতি ভালোবাসা ও আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে আল্লামা মুফতি সৈয়দ অসিয়র রহমান আলকাদেরী বলেন, কুরআনের খেদমত একটি মহৎ ইবাদত। সমাজে কুরআনের সঠিক শিক্ষা বিস্তারে সবাইকে একযোগে কাজ করতে হবে। মিলাদ–ক্বিয়াম পরিচালনা করেন দা’ওয়াতে খায়র কেন্দ্রীয় মুআল্লিম মাওলানা মুহাম্মদ ইমরান হাসান কাদেরী।

এই বিভাগের সব খবর

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। রোববার (১৪ জুন) বিষয়টি...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রাঃ)'র চান্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে "ইলমে দ্বীন ও সুন্নিয়ত...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

সর্বশেষ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন।...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...