রবিবার, ১৪ জুন ২০২৬

হালদা নদীতে ১১টি অবৈধ চরঘেরা জাল জব্দ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলার হাটহাজারীতে হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র ও মা মাছের নিরাপদ পরিবেশ রক্ষায় অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। অভিযানে নদীর বিভিন্ন স্থান থেকে ১১টি অবৈধ চরঘেরা জাল জব্দ করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) ভোর থেকে দুপুর পর্যন্ত সরকার ঘোষিত মৎস্য হেরিটেজ এলাকা হালদা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মো. শওকত আলী।

হালদা নদীর মাছুয়াগোনা থেকে ছিপাতলী পর্যন্ত বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব অবৈধ জাল জব্দ করা হয়।

অভিযান চলাকালে পুরালি স্লুইচগেট সংলগ্ন হালদা নদী থেকে দু’টি, আইডিএফ হ্যাচারির পাশ থেকে একটি, চেংখালি স্লুইচগেট সংলগ্ন এলাকা থেকে একটি, মেখল থেকে তিনটি, মোজাফফরপুর এলাকা থেকে একটি এবং ছিপাতলী এলাকা থেকে তিনটি চরঘেরা জাল উদ্ধার করা হয়।

অভিযানে হালদা প্রকল্পের পাহারাদার শহীদুল্লাহ, হোসাইন, সেকান্দার, তানভীর ও আলাউদ্দিন অংশগ্রহণ করেন।

হাটহাজারী উপজেলা মৎস্য অফিসার মো. শওকত আলী বলেন, জব্দকৃত জালগুলোর মোট আনুমানিক দৈর্ঘ্য প্রায় ৮ হাজার ৮০০ মিটার এবং বাজারমূল্য প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা।

তিনি বলেন, হালদা নদীর মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষা, মা মাছের অবৈধ শিকার প্রতিরোধ এবং ধ্বংসাত্মক জালের ব্যবহার বন্ধে মৎস্য অধিঘদপ্তরের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বিভাগের সব খবর

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। রোববার (১৪ জুন) বিষয়টি...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রাঃ)'র চান্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে "ইলমে দ্বীন ও সুন্নিয়ত...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

সর্বশেষ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন।...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...