রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

লটারি প্রথা বাতিল করে স্কুলে ভর্তি পরীক্ষা চালু হচ্ছে : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সরকার শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তন ও মেধা যাচাইয়ের লক্ষ্যে বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে উপরের সব শ্রেণিতে ভর্তির জন্য বিদ্যমান লটারি প্রথা বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষা পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, ‘আগামী বছর অর্থাৎ ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুলে ভর্তিতে আর লটারি থাকছে না।’

আজ সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘লটারি কোনো শিক্ষা ব্যবস্থার মানদণ্ড হতে পারে না। আমরা গত এক মাস ধরে ব্যাপক আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, ভর্তির ক্ষেত্রে লটারি প্রথা তুলে দেওয়া হবে। স্কুলে ছাত্রছাত্রী ভর্তিতে লটারির মাধ্যমে মেধা যাচাই করার কোনো সুযোগ নেই।’

তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থার সব স্তরে লটারি চলতে থাকলে শিক্ষার্থীদের মেধার অবমূল্যায়ন করা হবে।

ভর্তিতে লটারিকে অনেকটা ‘জুয়া খেলা’র সঙ্গে তুলনা করে শিক্ষামন্ত্রী মিলন বলেন, লটারি কোনো স্থায়ী ব্যবস্থা হতে পারে না। তবে ভর্তি পরীক্ষা যেন শিশুদের জন্য মানসিক চাপের কারণ না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হবে।

তিনি বলেন, ‘ভর্তি পরীক্ষায় আমরা শিক্ষার্থীদের নিউরোসার্জন বানানোর চেষ্টা করছি না; অত্যন্ত সহজ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মেধা যাচাই করা হবে।’

ভর্তি পরীক্ষা ফিরলে কোচিং বাণিজ্য বাড়বে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কোচিং বাণিজ্য বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ‘ইন-হাউস’ কোচিং-এর ব্যবস্থা করা হবে। যাতে শিক্ষার্থীরা স্কুলের ভেতরেই প্রয়োজনীয় সহায়তা পায় এবং বাইরের কোচিং সেন্টারের ওপর নির্ভরশীল হতে না হয়। কেউ কোচিং বাণিজ্য করতে চাইলে সরকার বসে থাকবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

শিক্ষামন্ত্রী আরও জানান, ভর্তি পদ্ধতি নির্ধারণের বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করা হয়েছে। প্রয়োজনে সামনে আরও আলোচনা করা হবে। সবার সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

সংবাদ সম্মেলনে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলামসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...