বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর উদ্দেশ্যে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন। এরই প্রেক্ষিতে গত শনিবার বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক সংলগ্ন মাইজপাড়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. আবদুল্লাহ আল–মামুন বক্তব্য দেন।
তিনি পরিস্কার–পরিচ্ছন্নতা ও মশা নিধক অভিযান কর্মসূচির কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় ঘাঁটিস্থ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন। কর্মসূচিতে এলাকায় বসবাসরত সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এলাকায় জমে থাকা আবর্জনা অপসারণ, পানি জমে থাকার সম্ভাব্য স্থানসমূহ পরিষ্কার করা এবং মশার প্রজননস্থল ধ্বংস করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি মশা নিয়ন্ত্রণে বিভিন্ন প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ এবং সচেতনতামূলক কার্যক্রমও পরিচালিত হয়। এই কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মত মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং ব্যক্তিগত ও সামষ্টিক সচেতনতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্ট সকলের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।

এই বিভাগের সব খবর

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন...

জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিকের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা...

সর্বশেষ

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি...

কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত...

নজরুলকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে নজরুল বর্ষ : এরশাদ উল্লাহ এমপি

বর্তমান সরকার প্রথমবারের মতো দেশব্যাপী শিক্ষার্থীদের জাতীয় কবি নজরুলকে...

একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আজ থেকে একাদশ ও আলিম শ্রেণিতে...