রবিবার, ১৪ জুন ২০২৬

আনোয়ারায় চায়না ইকোনমিক জোনে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া বিভিন্ন মালামাল ও ডাকাতির কাজে ব্যবহৃত যানবাহন উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার নগরীর খুলশীতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. হেলাল হোসেন (২৯), মো. সালাহউদ্দীন (৩৩), মো. রবিউল হোসেন ওরফে সোহেল (৩০) এবং মো. এসকান্দার ওরফে মদন (৪৫)। তাদের সবাই জেলার কর্ণফুলী থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গত ৬ ফেব্রুয়ারি গভীর রাতে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় অবস্থিত চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র ডাকাত দল প্রবেশ করে। তারা জোনের পশ্চিম পাশের সীমানা প্রাচীরের ফাঁকা অংশ দিয়ে ভেতরে ঢুকে নিরাপত্তারক্ষীদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। পরে তারা ড্রাম ট্রাক, এস্কেভেটর, রোলার মেশিন, ড্রেজারসহ বিভিন্ন ভারী যন্ত্রপাতির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়।

ঘটনার পর জোনের স্টোর ম্যানেজার ওয়েন জিয়ং বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫-২০ জনের বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা করেন। মামলাটি পরে তদন্তের জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মাহমুদের নির্দেশনায় তদন্ত শুরু করেন উপপরিদর্শক সুব্রত কুমার ঘোষ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে প্রথমে ১২ মার্চ বদলপুরা ১৪ নম্বর ঘাট এলাকা থেকে মো. হেলাল হোসেন (২৯) নামের এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন অন্যান্যদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের দেখানো মতে ডাকাতদের পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ ও একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এছাড়া লুট হওয়া মালামালের মধ্যে একটি গ্যাস কাটার, একটি বেয়ারিং, চার বান্ডিল তামার তার, দুটি সেল, একটি মোটর, তিনটি হাসুয়া ও দুটি রামদা উদ্ধার করা হয়েছে।

শিল্প পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ বলেন, গ্রেপ্তারকৃতরা পেশাদার ডাকাত চক্রের সদস্য এবং তাদের নামে বিভিন্ন থানায় আরও একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের সব খবর

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। রোববার (১৪ জুন) বিষয়টি...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রাঃ)'র চান্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে "ইলমে দ্বীন ও সুন্নিয়ত...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

সর্বশেষ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন।...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...