রবিবার, ২১ জুন ২০২৬

আলীকদমের দুর্গম পাহাড়ি এলাকায় ডায়রিয়ায় আক্রান্ত শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠি

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার আলীকদম উপজেলার দূর্গম পাহাড়ি কুরুকপাতা ইউনিয়নের বিভিন্ন পাড়ায় পাড়ায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। শুক্রবার পর্যন্ত বেশ কয়েকটি পাড়ায় শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠি এ রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৪১ জনে অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শিশুর পাশাপাশি আক্রান্ত হচ্ছেন প্রাপ্তবয়স্ক নারী-পুরুষরাও। এ ঘটনায় উৎকন্ঠা বিরাজ করছে পুরো ইউনিয়নের পাহাড়ি এলাকা জুড়ে। দিন দিন এ ডায়রিয়া রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে জানান, কুরুকপাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্রাতপুং মুরুং। তবে উপজেলা স্বাস্থ্য বিভাগ মতে, ৪-৫টি পাড়ার ২৫ জন নারী পুরুষ ডায়রিয়া আক্রান্ত হয়।
ইউনিয়নের সারদা পাড়ার কারবারী সারদা ত্রিপুরা ও সাবেক মেম্বার চিনপাত ম্রো জানান, গত দুই তিন দিন ধরে কুরুকপাতা ইউনিয়ন সদর বাজার, সারদা পাড়া, পোয়ামুহুরী, মেরিনচর ও দোছড়িসহ বিভিন্ন পাড়ায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়। ডায়রিয়ার পাশাপাশি জ্বর ও বমি হচ্ছে অনেকের। অর্থনৈতিক সংকট ও যোগাযোগ ব্যবস্থার অসুবিধার কারণে সন্তানকে নিয়ে উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যেতে পারছেন না তারা। স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেও বিভিন্ন ঔষুধ দোকান থেকে কিনতে হয়। এদিকে ডায়রিয়া ছড়িয়ে পড়ার খবর পেয়ে আক্রান্তদের চিকিৎসবা দিতে বৃহস্পতিবার আক্রান্ত পাড়াগুলোতে গিয়ে চিকিৎসা সেবা দেয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম।
স্থানীয় নিপিও ম্রো বলেন, প্রতিবছর শুকনো মৌসুমে পাহাড়ের পল্লী গুলোতে খাবার পানির তীব্র সংকট দেখা দেয়। পাহাড়ি এসব পল্লীতে রিংওয়েল ও টিউবওয়েল না থাকায় অধিবাসিরা বাধ্য হয়ে ঝিরি ও ঝর্ণার পানি পান করে থাকেন। মূলত এসব কারণেই পাড়ার লোকজনের মধ্যে ডায়রিয়া রোগ ছড়িয়ে পড়ছে।
ডায়রিয়া রোগ ছড়িয়ে পড়ার সত্যতা নিশ্চিত করে কুরুকপাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্রাতপুং মুরুং সাংবাদিকদের জানায়, রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।
এ বিষয়ে আলীকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহাতাব উদ্দিন চৌধুরী জানিয়েছেন, কুরুকপাতা ইউনিয়নে ঔষুধসহ চিকিৎসক দলকে পাঠানোর পর বৃহস্পতিবার পুরো দিনে ৪-৫টি পাড়ার মোট ২৫ জন ডায়রিয়া রোগী পাওয়া যায়। এর মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর পাওয়া গেছে। তাদেরকেও চিকিৎসা সেবা দিচ্ছে মেডিকেল টিমের সদস্যরা। তিন শতাধিক আক্রান্তের খবর সম্পূর্ণ গুজব বলেও জানান এ কর্মকর্তা। তিনি জানান, মেডিকেল টিমের সদস্যরা আসলে বিস্তারিত জানা যাবে।

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...