সম্প্রতি ভারতের বিজেপির মুখপাত্র নূপুর শর্মা মহানবী (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে পুরো মুসলিম বিশ্বে নিন্দার ঝড় উঠেছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে নিন্দার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার ( ১০ জুন) জুমার নামাজ শেষে চুয়েট কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মূল সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরের সামনে এসে শেষ হয়।মিছিল শেষ তারা সেখানে মানববন্ধন করেন।

