শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের জীবনমান উন্নয়নে সহায়ক ভুমিকা পালন করবে ফ্যামিলি কার্ড -মন্ত্রী দীপেন দেওয়ান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে যে অঙ্গীকার ছিল, তার অংশ হিসেবে ফ্যামিলি কার্ডের মতো একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ প্রেক্ষিতে হতদরিদ্র পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে দেশের নারীপ্রধান পরিবারগুলোর জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হলো বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি। এ কর্মসূচীর মাধ্যমে প্রথম পর্যায়ে ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ১হাজার ৯৭ পরিবার কার্ড পাচ্ছেন। এই কার্ডের আওতায় প্রতিটি পরিবার প্রতি মাসে পাবেন আড়াই হাজার টাকা। মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবের মাধ্যমে তারা ঘরে বসেই ভাতা পাবেন। এ কার্ড পাহাড়ি এলাকায় বসবাসকারি বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্টি ও বাঙ্গালীদের জীবনমান উন্নয়নে সহায়ক ভুমিকা পালন করবে।
মঙ্গলবার সকালে (১০ মার্চ) বান্দরবান জেলার লামা উপজেলা পরিষদ মিলনায়তনে ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় ‘ফ্যামিলি কার্ড উন্নয়নের সিঁড়ি, স্বাবলম্বী হবে এবার প্রতিটি বাড়ি’,‘পরিবারের সুরক্ষা ও আত্নমর্যাদা ফ্যামিলি কার্ডেই মুল ভরসা’ -এ শ্লোগানকে প্রতিপাদ্য করে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী আরো বলেন, আমরা জনগনের সেবা করতে এসেছি। সুতরাং এমন কোন কাজ করবেন না, যাতে দল কিংবা সরকারের সুনাম ক্ষুন্ন হয়। ফ্যামিলি কার্ড কর্মসূচির সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের রাজনীতিকরণ বা দলীয়করণ করা হয়নি বলেও জানান এ মন্ত্রী। তিনি বলেছেন, স্বচ্ছ ও স্বাধীন প্রক্রিয়ার মাধ্যমে এ কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা প্রস্তুুত করা হয়েছে। অনুষ্ঠানের আলোচনা শেষে প্রধান অতিথি মন্ত্রী দীপেন দেওয়ান উপস্থিত উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন।
বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি’র সভাপতিত্বে ও সহকারি তথ্য অফিসার মোহাম্মদ রাসেদুল হকের উপস্থাপনায় অনুষ্ঠিত উদ্ভোধন অনুষ্ঠানে ৩০০ নং আসন বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, পুলিশ সুপার আবদুর রহমান, সমাজসেবা দপ্তরের উপ-পরিচালক মিল্টন মুহুরী, নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন ও পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে উপস্তিত ছিলেন- উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী ও আলীকদম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উদ্ভোধন অনুষ্ঠানে অনুভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন, উপকারভোগী হ্লাচিং মার্মা ও ফাতেমা বেগম। সারাদেশের মত বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি ২ নং ওয়ার্ড এলাকার ১০৯৭ পরিবারকে প্রথম পর্যায়ে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হয়।
শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) লামা উপজেলা শাখা ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত জনসভায় যোগদান করেন মন্ত্রী দীপেন দেওয়ান ও সংসদ সদস্য সাচিংপ্রু জেরী।

এই বিভাগের সব খবর

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ

এস আলম গ্রুপের বিরুদ্ধে ২৪ প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংকের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার অবৈধভাবে একচ্ছত্র নিয়ন্ত্রণ ও দখলের অভিযোগে ওইসব শেয়ার ৩ মাসের...

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। পতেঙ্গার...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস...

সর্বশেষ

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ

এস আলম গ্রুপের বিরুদ্ধে ২৪ প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংকের...

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক...

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...