শনিবার, ১ আগস্ট ২০২৬

৮৭২৩০ গ্রামের উন্নয়নে রূপরেখা প্রণয়ন করা হবে

- Advertisement -
Single page 1st Paragraph

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, পল্লী অঞ্চলে উন্নত রাস্তা-ঘাট এবং আধুনিক নগর সুবিধাদি প্রদানের জন্য ‘আমার গ্রাম-আমার শহর’ কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন বছরের প্রস্তাবিত বাজেট পেশকালে সরকারের নির্বাচনী ইশতেহার-২০১৮ বাস্তবায়নের অংশ হিসেবে এই কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান।
আ হ ম মুস্তফা কামাল বলেন, এই কর্মসূচীর আওতায় কারিগরি সহায়তা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড, যথা গ্রামীণ সড়ক, গ্রোথ সেন্টার এবং হাট-বাজার, গ্রামীণ পানি সরবরাহ, গ্রামীণ বর্জ্য ব্যবস্থাপনা, উপজেলা মাস্টার প্ল্যান, কমিউনিটি স্পেস, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধি করা, কম্পিউটার ভিলেজ নির্মাণসহ বিভিন্ন কার্যক্রমের জন্য মোট ৩০টি গাইডলাইন প্রণয়ন করা হবে।
তিনি বলেন, এছাড়া ‘আমার গ্রাম আমার শহর’ কর্মপরিকল্পনা বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ৩৬টি ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করা হবে। এ কারিগরি সহায়তা প্রকল্পের মাধ্যমে ১৫টি পাইলট গ্রামের জন্য প্রকল্প গ্রহণ করা এবং সর্বোপরি ‘রূপকল্প-২০৪১’ ও এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপের মাধ্যমে ৮৭ হাজার ২৩০টি গ্রামের উন্নয়নের জন্য রূপরেখা প্রণয়ন করা হবে।
এছাড়া, কারিগরি সহায়তা প্রকল্পের সুপারিশ অনুযায়ী ভবিষ্যতে বড় আকারের বিনিয়োগ প্রকল্প গ্রহণ করা হবে।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...