শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

রামগড়ে বিভাগীয় কমিশনারের সঙ্গে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্যামল রুদ্র  রামগড় (খাগড়াছড়ি),
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন–এর সঙ্গে খাগড়াছড়ির রামগড় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় রামগড় পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনোয়ার সাদাত। সভার সূচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম সরকারি কর্মকর্তাদের পক্ষে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তাদের আরও আন্তরিক ও সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পর্যটন, অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা ও সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনসেবা সহজীকরণ ও সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার নির্দেশনা দেন। সভায় রামগড় উপজেলার সমস্যা, সম্ভাবনা ও চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম।

তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, অবকাঠামোগত চ্যালেঞ্জ এবং সেবাখাতের বাস্তব চিত্র উপস্থাপন করেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. এবিএম মোজাম্মেল হোসেন, রামগড় ব্যাটালিয়ন (৪৩) বিজিবির উপ-পরিচালক মো. শামসুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন মিয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হ্যাপী চাকমা, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম এবং রামগড় প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলুসহ অন্যান্য কর্মকর্তারা। বক্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনার দিকগুলো তুলে ধরে প্রয়োজনীয় দিকনির্দেশনা কামনা করেন। সভায় উপজেলার সকল সরকারি দপ্তরের প্রধানগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শ্যামল রুদ্র রামগড় খাগড়াছড়ি

এই বিভাগের সব খবর

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ

এস আলম গ্রুপের বিরুদ্ধে ২৪ প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংকের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার অবৈধভাবে একচ্ছত্র নিয়ন্ত্রণ ও দখলের অভিযোগে ওইসব শেয়ার ৩ মাসের...

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। পতেঙ্গার...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস...

সর্বশেষ

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ

এস আলম গ্রুপের বিরুদ্ধে ২৪ প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংকের...

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক...

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...