সোমবার, ৩ আগস্ট ২০২৬

মইজ্জ্যারটেক থেকে ২ অপহরণকারী গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

কর্ণফুলী থানার মইজ্জ্যারটেক এলাকা থেকে দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। এসময় অপহৃত এক কিশোরীকেও উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বাঁশখালী উপজেলার গন্ডমারার মৃত ওসমান গনির ছেলে সরোয়ার আলম (৪০) ও একই এলাকার মাওলানা রফিকুল ইসলামের ছেলে মো. শহিদুল্লাহ (৩৭)।

রোববার রাতে সাড়ে ৮টায় তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. নুরুল আবছার। তিনি জানান, গত ২৭ জুন বাঁশখালী থেকে এক কিশোরীকে অপহরণ করে কয়েকজন যুবক। এ ঘটনায় ১৫ জুলাই থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলার ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৮টায় কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক এলাকায় অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া দিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়।

এসময় ঘটনাস্থল থেকে অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়।

এই বিভাগের সব খবর

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার দুজন শীর্ষ সন্ত্রাসী...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই সিএনজিচালিত চারটি অটোরিকশা...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী ক্লাব অব আগ্রাবাদ,রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি,রোটারি ক্লাব অব চিটাগাং নর্থ,রোটারি ক্লাব অব চিটাগাং...

সর্বশেষ

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী...

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ...

শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৮৬ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের ১৫তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ...