শনিবার, ১৩ জুন ২০২৬

বান্দরবানে আগুনে বসতঘর ও রেস্তোঁরা পুড়ে ছাই

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান পৌর এলাকার উজানী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর ও একটি রেস্তোঁরা পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার সকাল ৬টার দিকে বান্দরবান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উজানী পাড়ায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে স্থানীয় বাসিন্দারা একটি রেস্তোরাঁর রান্নাঘর থেকে আগুন জ্বলতে দেখেন। পরে দ্রুত খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগেই কাঁচা কয়েকটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। আগুনের তীব্রতায় পাশ্ববর্তী ভবনগুলোও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বহু পরিবারের মূল্যবান আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী আগুনে নষ্ট হয়ে গেছে।

বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী বাসস’কে বলেছেন, আগুন লাগার খবর পেয়ে তাদের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও ততক্ষণে ছয়টি বসতঘর এবং একটি রেস্তোরাঁ সম্পূর্ণ পুড়ে যায়।

বান্দরবান ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. শরীফুল ইসলাম বাসস’কে জানিয়েছেন, ভোরে হঠাৎ আগুন লাগার কারণে তা দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে বলেও তিনি জানান।

অগ্নিকাণ্ডের সংবাদে সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। এসময় প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী, শীতবস্ত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফয়জুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই যতক্ষণ আমাদের প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্য কাজ করে...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...

নানা আয়োজনে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব “ফ্রাইডে ফর হেলথ” এর বর্ষপূর্তি উদযাপন

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব " ফ্রাইডে ফর হেলথ" এর...