সোমবার, ১৫ জুন ২০২৬

হালদা নদীতে অভিযানে সাড়ে ৩ হাজার মিটার অবৈধ জাল জব্দ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র রক্ষায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী হালদা নদীতে অভিযান পরিচালনা করেছে মৎস্য অধিদপ্তর হাটহাজারী উপজেলা কার্যালয়। এ সময় চারটি চরঘেরা জাল জব্দ করা হয়। জব্দ করা অবৈধ জালগুলোর আনুমানিক দৈর্ঘ্য সাড়ে ৩ হাজার মিটার এবং বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানানো হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

হালদা নদীর মাছুয়াঘোনা থেকে নাজিরহাট পর্যন্ত নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে নাপিতের ঘাট ও ধলই কাজী বাড়ি সংলগ্ন এলাকাসহ বিভিন্ন স্থানে অবৈধ জাল জব্দ করা হয়। এ সময় চারটি চরঘেরা জাল উদ্ধার করা হয়। জব্দ করা জালগুলোর আনুমানিক দৈর্ঘ্য সাড়ে ৩ হাজার মিটার এবং বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানানো হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী। তিনি বলেন, হালদা নদীর মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধভাবে মা মাছ শিকার ও ধ্বংসাত্মক জালের ব্যবহার প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...