শুক্রবার, ২৬ জুন ২০২৬

ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্য

নুপুর শর্মাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

- Advertisement -
Single page 1st Paragraph

ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্যের কারণে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি থেকে সাময়িক বহিষ্কৃত নেতা নুপুর শর্মা ও নবীন জিন্দলসহ নয় জনের বিরুদ্ধে মামলা করেছে দিল্লি পুলিশ। বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

দিল্লি পুলিশের স্পেশাল সেলের ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশন (আইএফএসও) ইউনিটের উপ-কমিশনার কেপিএস মালহোত্র জানিয়েছেন, ইসলামের নবী সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জন্য নুপুরের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। আরেকটি মামলায় নাম রয়েছে নবীন, শাবাসহ আট জনের। হিন্দু মহাসভার মুখপাত্র পূজা শাকুন পাণ্ডেও রয়েছেন সেই তালিকায়। নেটমাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে অনিলকুমার মীনা, গুলজার আনসারি, আবদুর রহমানের নামেও মামলা দায়ের হয়েছে।

আনন্দবাজার অনলাইন জানিয়েছে, ইসলামের নবী হজরম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জন্য বিজেপির জাতীয় মুখপাত্র নূপুর এবং দিল্লির নেতা নবীনকে চলতি সপ্তাহে বহিষ্কার করেছে বিজেপি। কিন্তু সেই শাস্তির প্রতিবাদে ইতোমধ্যে নেটমাধ্যমে প্রচারে নেমে পড়েছেন বিজেপি সমর্থকদের একাংশ।

জেবি

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট...

সর্বশেষ

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...