শুক্রবার, ২৬ জুন ২০২৬

চীনের আবাসিক এলাকায় সামরিক বিমান বিধ্বস্ত,পাইলট অক্ষত

- Advertisement -
Single page 1st Paragraph

চীনের হুবেই প্রদেশের আবাসিক এলাকায়  একটি সমারিক  বিমান বিধ্বস্ত হয়েছে

যুক্তরাজ্যের সংবাদ সংস্থা বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে,বৃহস্পতিবার (৯ জুন) এই দুর্ঘটনায় কমপক্ষে ১ ব্যক্তি নিহত হয়েছেন।

হুবেই অঙ্গরাজ্যে প্রশিক্ষণ অভিযানে থাকা অবস্থায় পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্স জে-৭ বিমানটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। ফলে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

চীনের সংবাদ মাধ্যম সিসিটিভি জানিয়েছে, দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। এই ঘটনায় বৈমানিক সামান্য আহত হয়েছেন। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে তিনি সেখান থেকে বের হয়ে প্যারাশুটের মাধ্যমে মাটিতে নেমে আসেন। আহত পাইলট ও অপর ২ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে ঘটনাস্থলের আশেপাশের কিছু বাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে। হুবেই প্রদেশের শিয়াংইয়াং অঞ্চলের লাওহেকোও বিমানবন্দরের কাছাকাছি জায়গায় এ দুর্ঘটনা ঘটে।রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরও জানিয়েছে, বিমান দুর্ঘটনার কারণ ও হতাহতের বিষয়ে তদন্ত চলছে। জরুরি সহায়তা দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট...

সর্বশেষ

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...