মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

গাজী জয়নাল আবেদীন, রাউজান:
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজান উপজেলাতে দুর্বৃত্তের গুলিতে আব্দুল মজিদ (৫৫) নামের এক যুবদলকর্মী নিহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারী) ইফতারের পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের অলিমিয়া হাট বাজারে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ একই ওয়ার্ডের মৃত আব্দুল মুনাফের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইফতার শেষে বাড়ি থেকে প্রায় দুইশ মিটার দূরে অলিমিয়া হাট বাজারে একটি ফলের দোকানের সামনে দাঁড়ান আব্দুল মজিদ। এ সময় তিন থেকে চারজনের একটি সশস্ত্র দল তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূর্বগুজরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপ্ত দাশ রায় বলেন, ইফতারের পর বাজারে কয়েকজনের সঙ্গে তার তর্কাতর্কি হয়। একপর্যায়ে তাকে গুলি করা হয়। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. হাবিবুর রহমান জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় আব্দুল মজিদকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। তার শরীরে তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে।
নিহতের স্ত্রী শাহনাজ বেগম বলেন, প্রতিদিনের মতো ইফতার শেষে তিনি বাজারে গিয়েছিলেন। যাওয়ার কিছুক্ষণ পর গুলির খবর পাই। তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আমি আমার স্বামীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।


নিহতের ভাই আব্দুল আজিজ জানান, ইফতারের আগে কয়েকজনের সঙ্গে তার কথাকাটাকাটি হয়েছিল বলে শুনেছি। ইফতারের পর বাজারে গিয়ে তিনি হামলার শিকার হন।
আরেক ভাই মো. আনোয়ার বলেন, তার ভাই অতীতে রাজনৈতিক কারণে নানা সময় হয়রানির শিকার হয়েছেন। তিনি স্থানীয় সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন। সাম্প্রতিক সময়ে এলাকায় ফিরে অলিমিয়া হাট বাজারের ইজারা নেন। পাশাপাশি ঘটক হিসেবে কাজ করতেন। স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তার কোনো পদ-পদবি ছিল না বলে জানা গেছে। তবে এ বিষয়ে দলীয় কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি একই এলাকায় দুর্বৃত্তের গুলিতে উপজেলা যুবদলের সদস্য জানে আলম সিকদার (৫১) নিহত হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাউজানে ১৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও নির্বাচনের পর এটিই প্রথম হত্যাকাণ্ড।
রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, নিহত ব্যক্তি পেশায় ঘটক ছিলেন। একটি বিষয়কে কেন্দ্র করে গত দুই দিন ধরে স্থানীয় কয়েকজনের সঙ্গে বিরোধ চলছিল। বুধবার ইফতারের পর একই বিষয় নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে তাকে গুলি করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

এই বিভাগের সব খবর

ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে...

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও যৌথ সমৃদ্ধির চালিকাশক্তিতে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্য অর্জনে...

বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও সানায়ে তাকাইচি। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টায় টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেইয়ে’ তারা বৈঠক...

সর্বশেষ

ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড়...

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি...

বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী...

সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস...

মানসিক স্বাস্থ্য সচেতনতা সপ্তাহ উপলক্ষ্যে সিএমপিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

মানসিক স্বাস্থ্য সচেতনতা সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-...

প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে শিক্ষার্থীদের বিনামূল্যে চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শনের সুযোগ

প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে শিক্ষার্থীদের বিনামূল্যে চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শনের সুযোগ...