রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

পুলিশের উচ্চপর্যায়ে কিছু পরিবর্তন বা রদবদল হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

পুলিশের উচ্চপর্যায়ে কিছু পরিবর্তন বা রদবদল হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, পুলিশের উচ্চপর্যায়ে পরিবর্তন আসতে কিছু সময় লাগবে।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন বিষয়ক এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১২ মার্চ। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।

তিনি বলেন, আমরা জাতীয় সংসদের অধিবেশন কবে আহ্বান করা যায়, সে বিষয়ে আলোচনা করেছি। নির্ধারণ হয়েছে যে, রাষ্ট্রপতি অধিবেশন আহ্বানের যে প্রজ্ঞাপন জারি করবেন, তা অধিবেশন শুরুর কমপক্ষে ১৫ দিন আগে জারি করতে হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ সংক্রান্ত সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি সে মতে সংসদ অধিবেশন আহ্বান করবেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। সেটা নির্ধারণ হয়েছে আগামী ১২ মার্চ।

তিনি বলেন, আগামী ১২ মার্চ সংসদ অধিবেশনে কী কী কর্মসূচি থাকবে সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন- অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে। অন্তর্বর্তী সরকারের সময়ে যেসব অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে- সেগুলো উপস্থাপন করা হবে এবং রাষ্ট্রপতির ভাষণ প্রদান। এছাড়া সংসদের নিয়মিত কার্যক্রম পরিচালিত হবে।

শনিবার মোহাম্মদপুরের আদাবরে একটি অফিসে সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা সম্পর্কে কী পদক্ষেপ নেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের একটি সংবাদ আমাদের কাছেও এসেছে। আমি বিষয়টি খোঁজ নিতে বলেছি এবং তদন্ত করে আমাদের কাছে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছি। যদি সেরকম কিছু হয়, তাহলে এসব ব্যাপারে আমরা কঠোর ব্যবস্থা নেবো।

এই বিভাগের সব খবর

লামায় হিটস্ট্রোকে সরই উচ্চ বিদ্যালয়ের ১৮ শিক্ষার্থী অজ্ঞান

গরমে বান্দরবান জেলার লামা উপজেলার সরই উচ্চ বিদ্যালয়ের ১৮ জন শিক্ষার্থী ‘হিটস্ট্রোকে’ অসুস্থ হয়ে পড়েছেন। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে ক্লাস চলাকালীন সময়ে ঘটনাটি ঘটে।...

মাইজভান্ডারি একাডেমির আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলন অনুষ্ঠিত

ফটিকছড়ি প্রতিনিধি মাইজভাণ্ডাররি একাডেমির আয়োজনে আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাব'র জুলাই-বিপ্লব স্মৃতি হলে "পরিবর্তনশীল বিশ্বে ধর্মসাম্যের প্র‍য়োজনীয়তা...

একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৩ হাজার ৪৪৫ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ১৪টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের...

সর্বশেষ

লামায় হিটস্ট্রোকে সরই উচ্চ বিদ্যালয়ের ১৮ শিক্ষার্থী অজ্ঞান

গরমে বান্দরবান জেলার লামা উপজেলার সরই উচ্চ বিদ্যালয়ের ১৮...

মাইজভান্ডারি একাডেমির আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলন অনুষ্ঠিত

ফটিকছড়ি প্রতিনিধি মাইজভাণ্ডাররি একাডেমির আয়োজনে আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলন অনুষ্ঠিত...

একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৩ হাজার...

রংপুরে চির সবুজ মিতা পাবলিক গ্রুপের প্রথম প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠিত

রংপুরে চির সবুজ মিতা পাবলিক গ্রুপের প্রথম প্রতিষ্ঠা বার্ষিক...

ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাদিক হোসেন তাজুন (১১)...

বি.এন.পি নেতা মোস্তফা আলম মাসুমের পিতা সৈয়দ মোহাম্মদ বদিউল আলমের ইন্তেকাল

আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান,হাটাহাজারী মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক...