ভারতে মহানবী হযরত মুহাম্মদ(সা.) নিয়ে কটূক্তি করা শাসকদল বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নূপুর শর্মার কটূক্তির পর দেশে -বিদেশে প্রতিক্রিয়া সৃষ্টি হলে তাকে বিজেপি দল থেকে বহিস্কার করে। অবমাননাকর ওই মন্তব্য করার প্রায় দুই সপ্তাহ পর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হলো। তিনি ছাড়াও বিজেপির দিল্লি শাখার সাবেক গণমাধ্যম প্রধান নবীন জিন্দল, সাংবাদিক শাবা নকভি, সংখ্যালঘু নেতা শাদাব চৌহানের, ধর্মীয় নেতা মৌলানা মুফতি নাদিমের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।
বিজেপির ওই দুই নেতার মধ্যে একজন জাতীয় টেলিভিশনে এবং অপরজন টুইটারে মহানবী (সা.) এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি এবং বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করেছেন। ভারতের মুসলমানরা ক্ষোভে ফেটে পড়ে।আরব দেশে গুলোতে এর প্রতিবাদে ভারতীয় পণ্য বয়কট করতে থাকে ।এমন পরিস্থিতিতে নির্দিষ্ট বিজেপি তাদের মুখপত্র নুপূর শর্মাকে দল থেকে বহিস্কার করে। দেশে দিল্লি পুলিশের স্পেশাল সেলের ‘ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশন (আইএফএসও) ইউনিট’-এর ডেপুটি কমিশনার কেপিএস মালহোত্র জানিয়েছেন, মহানবি (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জন্য নূপুরের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে।

