রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

কক্সবাজারে রোহিঙ্গাদের সঙ্গে মাতলেন মেসুত ওজিল

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবিরে ফুটবল খেলায় মেতেছেন জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল।

তুরস্কের প্রেসিডেন্ট পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ানের নেতৃত্বে বিশ্বকাপ ফুটবলের সাবেক মেগাস্টার ওজিলসহ ১১ সদস্যের প্রতিনিধি দলটি গতকাল খেলা শেষে ইফতার করেন রোহিঙ্গাদের সঙ্গে। পরিদর্শন করেছেন তুর্কি সরকার পরিচালিত বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম।

বৃহস্পতিবার দুপুর ১টায় প্রতিনিধি দলটি প্রথমে উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা শিবিরে পৌঁছে টার্কিস ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন এবং রোহিঙ্গাদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরে যান তুরস্কের স্বেচ্ছাসেবী সংস্থা টিকা পরিচালিত এডুকেশন এন্ড কালচারাল সেন্টার পরিদর্শনে।

বিকেলে ৪ নম্বর রোহিঙ্গা শিবিরে ফুটবল খেলার মাঠে রোহিঙ্গাদের সঙ্গে চ্যারিটি ফুটবল ম্যাচে অংশ নেন জার্মানির হয়ে বিশ্বকাপজয়ী মেগাস্টার মেসুত ওজিল।

রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনকালে তুরস্কের প্রেসিডেন্টপুত্র নেকমেতিন বিলাল এরদোয়ান বলেন, রোহিঙ্গারা যাতে নাগরিক অধিকার নিয়ে নিজ দেশে ফিরে যেতে পারে, সেজন্য তুরস্ক সরকারের পক্ষ থেকে মানবিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কেও রোহিঙ্গাদের পাশে থাকার আহ্বান জানান তিনি।

রোহিঙ্গা সংকটের শুরু থেকেই তুরস্ক মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে জানিয়ে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ সরকার খুবই আন্তরিক, এই কথা প্রতিনিধিদলকে তুলে ধরেছি। পাশাপাশি আশ্রয়শিবিরে বন্ধ রোহিঙ্গা শিশুদের স্কুলগুলো পুনরায় চালু করতে তুরস্ক সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে। নেকমোদ্দিন এরদোয়ান বন্ধ শিক্ষাকেন্দ্র চালুর ক্ষেত্রে আশ্বাস দিয়েছেন।

এর আগে সকাল পৌণে ১১টায় ঢাকা থেকে বিশেষ বিমান যোগে কক্সবাজার পৌঁছান এই প্রতিনিধি দল। পরে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা ও রোহিঙ্গা শিবিরে কর্মরত তুরস্কের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠকে মিলিত হন। দুপুরে নেকমোদ্দিন এরদোয়ানের নেতৃত্বে ওজিলসহ একটি প্রতিনিধিদল কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আসেন। তারকা এই ফুটবলারকে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত রোহিঙ্গা তরুণেরা।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...