রবিবার, ২ আগস্ট ২০২৬

প্রমার বসন্তবরণ উৎসব

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

প্রমার আয়োজনে বসন্তবরণ উৎসব গত ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এই উৎসবের আয়োজন করা হয়। উৎসব উদ্বোধন করেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। উৎসবে অতিথি ছিলেন অধ্যক্ষ রীতা দত্ত, কবি ও সাংবাদিক ওমর কায়সার, কবি অভীক ওসমান, কবি ও সাংবাদিক রাশেদ রউফ এবং কবি কামরুল হাসান বাদল।

প্রমার সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে আলোচনা পর্বে বক্তারা বলেন, ছয় ঋতুর বাংলাদেশে প্রকৃতির নিয়মে আবার বসন্ত এসেছে। বসন্ত মানে জীবনের নবযাত্রা, নতুনের আগমন। বাংলাদেশে আবহমানকাল থেকে সব উৎসবের আয়োজনে ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ সামিল হয়। অন্ধকারের শক্তি বারবার আমাদের অগ্রযাত্রাকে রুদ্ধ করতে চেয়েছে। ঐক্যবদ্ধ অগ্রযাত্রাই পারে অপশক্তিকে পরাজিত করতে। প্রকৃতি থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

উদ্বোধনী পর্ব পরিচালনা করেন প্রমা আবৃত্তি সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল। ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সহসভাপতি জেরিন মিলি।

সাংস্কৃতিক পর্ব সঞ্চালনা করেন এ টি এম সাইফুর রহমান, নাজমুল আলীম সাদেকি সুমন ও হৈমন্তী শুক্লা মল্লিক। কবিতা পাঠ করেন কবি বিশ্বজিৎ চৌধুরী, কবি ইউসুফ মুহাম্মদ, কবি জিন্নাহ চৌধুরী, কবি মনিরুল মনির, কবি ফারহানা আনন্দময়ী ও কবি রিমঝিম আহমেদ। শিল্পী শ্রেয়সী রায়ের পরিচালনায় দলীয় সংগীত পরিবেশন করেন অভ্যুদয় সংগীতাঙ্গনের শিল্পীরা।

উৎসবে নৃত্যশিল্পী প্রমা অবন্তীর পরিচালনায় দলীয় নৃত্য পরিবেশন করেন ওডিসি অ্যান্ড ট্যাগোর ডান্স মুভমেন্ট সেন্টারের শিল্পীরা, শিল্পী শুভ্রা সেনগুপ্তার পরিচালনায় স্কুল অব অরিয়েন্টাল ডান্সের শিল্পীরা, শিল্পী সঞ্চিতা দত্ত বেবীর পরিচালনায় নটরাজ নৃত্যকলা একাডেমির শিল্পীরা, শিল্পী প্রিয়াংকা বড়ুয়ার পরিচালনায় নৃত্য রূপ একাডেমির শিল্পীরা, শিল্পী মোহাম্মদ কামালের পরিচালনায় ঐকতান সাংস্কৃতিক গোষ্ঠীর শিল্পীরা এবং শিল্পী অথৈ দাশ নেভী পরিচালনায় কৃত্তিকা নৃত্যালয়ের শিল্পীরা।

একক সংগীত পরিবেশন করেন শাহরিয়ার খালেদ, লাকী দাশ, জাহেদ হোসেন, শুভ্রতা দাশ, মহিউল আনোয়ার, সৈয়দা হুজ্জাতুন নূর আকা ও সৈয়দা মাইশা জহির। আবৃত্তি করেন আমন্ত্রিত আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমু, মিশফাক রাসেল, দেবাশীষ রুদ্র, মাহবুবুর রহমান মাহফুজ, সুবর্ণা চৌধুরী, তাসকিয়াতুন নূর তানিয়া ও সেলিম রেজা সাগর।

প্রমার আবৃত্তিশিল্পীদের একক আবৃত্তিতে অংশ নেন জেরিন মিলি, শর্মিলী তেওয়ারি, রুনা চৌধুরী, তৃষিতা চৌধুরী, মাহফুজ আহমেদ, ফয়েজ আহমেদ, রুপশ্রী সেন গুপ্তা, রোজি বিশ্বাস, পার্থ প্রতিম মহাজন, মৌসুমী চক্রবর্ত্তী, সুমিষ্টা বড়ুয়া পপি, আফরিন নিগার পুষ্প, অর্পিতা বড়ুয়া, স্নিগ্ধ চৌধুরী, তপতী মজুমদার, তন্নী বড়ুয়া, রাবেয়া সুলতান, নামিয়া সুলতান ওহী, আদম মিজভী, মনিরুল মান্নান ও রাফিয়া নাওয়াজ। দলীয় আবৃত্তি পরিবেশন করে প্রমা আবৃত্তি সংগঠন (বড় ও শিশুদের দুটি দল)।

এই বিভাগের সব খবর

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে আমরা যাত্রীসেবা বৃদ্ধি করতে চাই। রেলপথে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব যাতে কমিয়ে আনার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নতুন মাস্টারপ্লানের খসড়া প্রকাশ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই খসড়া পরিকল্পনার ওপর আগামী ২ আগস্ট...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। তার আধুনিক ডিজাইন ও ফিজিবিলিটি স্টাডি কাজ দ্রুত গতিতে এগিয়ে...

সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার...

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার : সার্জিও গর

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বিশেষ কৌশলে লুকিয়ে...