শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

অমর একুশে বইমেলা শুরু ২৫ ফেব্রুয়ারি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রোজার মধ্যে আয়োজন নিয়ে আপত্তি আর নানা আলোচনার পর অবশেষে চূড়ান্ত হয়েছে অমর একুশে বইমেলা শুরুর দিনক্ষণ। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

বুধবার সন্ধ্যায় বাংলা একাডেমির সভাকক্ষে প্রকাশক এবং মেলার আয়োজক বাংলা একাডেমি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মও উপস্থিত ছিলেন।

মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত, যা আগে ২০ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা ছিল।

বৈঠক শেষে বাংলা একাডেমি কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে মেলা শুরু এবং আবেদনের পরবর্তিত সময়সামী জানায়।

এবারের মেলায় স্টল ভাড়া মওকুফ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে ওই বৈঠকে।

কয়েকদিন থেকে মেলা আয়োজন নিয়ে জটিলতার মধ্যে বুধবার নতুন সরকারের প্রথম কার্যদিবসে দুই মন্ত্রী এ নিয়ে বৈঠক করেন প্রকাশক ও বাংলা একাডেমি কর্তৃপক্ষের সঙ্গে।

প্রথম দিন অফিস করে সন্ধ্যায় আসেন বাংলা একাডেমিতে। সন্ধ্যা ৭টায় শুরু হয় সভা।

প্রকাশকরা তাদের দাবি তুলে ধরলে, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানের ভাড়া ‘শতভাগ মওকুফের’ ঘোষণা দেন এবং সবাইকে মেলায় অংশগ্রহণের আহ্বান জানান।

পরে মেলা ২৫ ফেব্রুয়ারি শুরুর সিদ্ধান্ত হয়।

বাংলা একাডেমি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, যেসব প্রকাশক আগে স্টল বরাদ্দ নেননি, তারা বৃহস্পতিবার বিকাল ৩টার মধ্যে আবেদন করতে পারবেন। সেই ভিত্তিতে সেদিন সন্ধ্যা ৬টায় লটারিরর ভিত্তিতে স্টল বরাদ্দ দেওয়া হবে।

আগে যারা আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করা লাগবে না বলেও জানিয়েছে মেলা কর্তৃপক্ষ।

সভায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমসহ প্রকাশক এবং তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা: পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, দায়িত্ব পালনে অবহেলা এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, রাষ্ট্রদ্রোহের সঙ্গে...

৭ দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য খুলে দেওয়ার একটি পরিকল্পনা ওয়াশিংটনের কাছে...

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ পরিষদকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ১১টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ মোট ৩০টি...

সর্বশেষ

দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা: পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, দায়িত্ব পালনে...

৭ দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলে...

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক...

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক...

একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...