রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

আইসিইউতে সালমান খানের বাবা সেলিম খান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বলিউডের বর্ষীয়ান চিত্রনাট্যকার, পরিচালক ও প্রযোজক সেলিম খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনডিটিভি লিখেছে, মুম্বাইয়ের বান্দ্রার লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯০ বছর বয়সী এই চিত্রনাট্যকার। মঙ্গলবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। বাবাকে দেখতে হাসপাতালে ছুটে যান তার বড় ছেলে অভিনেতা সালমান খান। চিন্তিত মুখে হাসপাতাল থেকে বেরিয়ে যেতে দেখা গেছে সালমানকে। এছাড়া সেলিম খানের মেয়ে আলভিরা খান, জামাতা অতুল অগ্নিহোত্রী, নাতি আয়ান অগ্নিহোত্রী এবং দত্তক কন্যা অর্পিতা খানের স্বামী অভিনেতা আয়ুষ শর্মাও হাসপাতালে যান।

তবে প্রবীণ এই চিত্রনাট্যকারের কী হয়েছে, তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। পরিবার থেকেও এই বিষয়ে এখনো কিছু প্রকাশ করা হয়নি। বলিউডের ইতিহাসে তার অবদান অনস্বীকার্য। বিশেষ করে জাভেদ আখতারের সঙ্গে তার জুটি হিন্দি চলচ্চিত্রের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ‘শোলে’, ‘জঞ্জির’, ‘হাতি মেরে সাথি’, ‘দিওয়ার’ কিংবা ‘মিস্টার ইন্ডিয়ার’ মত কালজয়ী সিনেমার চিত্রনাট্য তারই কলম থেকে বেরিয়েছে। গত বছর ২৪ নভেম্বরই নিজের ৯০তম জন্মবার্ষিকী পালন করেছেন সেলিম খান। এর কয়েক দিন আগে প্রথম স্ত্রী সালমা খানের সঙ্গে ৬১তম বিবাহবার্ষিকী উদযাপন করেন তিনি। ব্যক্তিজীবনে সেলিম খান প্রথমে সালমা খানকে বিয়ে করেন।

তাদের চার সন্তান সালমান, আরবাজ, সোহেল ও আলভিরা। পরে তিনি অভিনেত্রী হেলেনকে বিয়ে করেন। গত বছর তার ছোট ছেলে ও প্রযোজক সোহেল খান সোশাল মিডিয়ায় বাবা–মা এবং সৎমা হেলেনের একটি ছবি পোস্ট করেন।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...